বাবুগঞ্জে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৩ - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বাবুগঞ্জে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৩



বায়ান্নোর বাংলা ডেস্ক . বরিশালের বাবুগঞ্জ উপজেলার উত্তর রহমতপুর গুচ্ছ গ্রামে বৃদ্ধা অবলা রানী (৭০) কে পিটিয়ে হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (০৮ অক্টোবর) সকালে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের দিনারের পুল সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে বিমানবন্দর থানা পুলিশ। এরা হলো উত্তর রহমতপুরের গুচ্ছ গ্রামের বাসিন্দা ও নিহত অবলা রানীর প্রতিবেশি কমলা বেগম(৪৫), হেলেনা আক্তার (২৬) ও শিল্পি বেগম (৩০)। এরআগে রোববার (০৭ অক্টোবর) রাতে নিহত বৃদ্ধার ছেলে তাপস চন্দ্র দাস বাদী হয়ে গ্রেফতার ৩ জনসহ ৭ জনকে আসামি করে বরিশাল মেট্রোপলিটনের বিমানবন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এ.আর মুকুল।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad