বাকেরগঞ্জে প্রয়াত মুক্তিযোদ্ধাকে নিয়ে কটুক্তির অভিযোগ - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বাকেরগঞ্জে প্রয়াত মুক্তিযোদ্ধাকে নিয়ে কটুক্তির অভিযোগ



মনবীর আলম খান . বাকেরগঞ্জের দাঁড়িয়াল ইউনিয়নের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুর রাজ্জাক রাজাকে নিয়ে কটুক্তি করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও মুক্তিযুদ্ধ বিরোধী একটি চক্রের বিরুদ্ধেএ বিষয়ে দাঁড়িয়াল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষ থেকে বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ বিবৃতি দিয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেনথানায় লিখিত অভিযোগে জানা গেছে, মরহুম মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক রাজা বাকেরগঞ্জ মান উন্নীত থানা কমিটি ও উপজেলা পরিষদের সরকার মনোনিত সদস্য ছিলেনঅত্যন্ত জনপ্রিয় এই ব্যক্তি অন্তত ৩০ বছর আগে মৃত্যু বরণ করেনসম্প্রতি দাঁড়িয়াল ইউনিয়নের উত্তমপুর গ্রামের মৃত: কদম আলী তাজের পুত্র সহিদ তাজ এবং তার সহযোগী বিএনপি নেতা রফিক মেম্বার ও সিরাজ হোসেন আকন মেম্বার অশালীন কথাবার্তা রটাচ্ছেএতে করে মরহুম মুক্তিযোদ্ধার পরিবার ও স্থানীয় মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করেনদোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন দাঁড়িয়াল ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধাদের পক্ষে আঃ রশিদ খান, আঃ সোবাহান, আঃ মান্নানএছাড়া নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল কাদের হাওলাদার

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad