বরিশাল জেলায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্বে পুলিশের দায়ের করা গায়েবী মামলার প্রতিবাদে পুলিশ সুপার বরাবর স্বারকলিপি প্রদান। - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশাল জেলায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্বে পুলিশের দায়ের করা গায়েবী মামলার প্রতিবাদে পুলিশ সুপার বরাবর স্বারকলিপি প্রদান।



বায়ান্নোর বাংলা ডেস্ক . বিএনপির রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যাহারের দাবী জানিয়ে বরিশালের পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিয়েছে বরিশাল দক্ষিন জেলা বিএনপির নেতৃবৃন্দসোমবার বেলা ১১টায় বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার রকিবুর রহমান কাছে স্মারকলিপি তুলেদেন দক্ষিন জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁনস্মারকলিপিতে উল্লেখ করা হয়, বরিশাল জেলার বিভিন্ন থানায় রাজনৈতিক নেতাকর্মীদের হয়রানী করার উদ্যোশে পুলিশ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে  এসময তারা স্মারকলিপিতে উল্লেখ করেন, বরিশালের বাবুগঞ্জে গত ২৫ অক্টোবর এস আই মোঃ আলমগীর হেসেন বাদী হয়ে মোঃ রাজন সিকদারসহ অসংখ্য অজ্ঞাত নামা আসামী করে মামলা দায়ের করেনযার  মামলা নং ০৬/১৮এছাড়াও পুলিশের বিশেষ ক্ষমতা আইনে  উজিরপুর থানায় গত ২১ অক্টোবর এস আই আলমগীর হোসেন বাদী হয়ে খোকন ডাকুয়াসহ অজ্ঞাত নামা ৫০ থেকে ৬০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেনযার মামলা নং ১৮/১৮অপরদিকে গত ২৩ অক্টোবর  পুলিশের বিশেষ ক্ষমতা আইনে বাকেরগঞ্জ থানায় এস আই কলম চন্দ্র দে বাদী হয়ে মাওলানা মাহমুদুন্নবীসহ অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেনযার মামলা নং ২৫/১৮  এভাবে প্রায় প্রতিটি থানায় ঘটনাবিহীন গায়েবী মামলা দায়ের করছে পুলিশ বলে অভিযোগ তোলেন তারাএসকল অজ্ঞাতনামা আসামীদের স্থানে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে গ্রেফতার করা হবে বলে আশংকা প্রকাশ করেন  স্মারকলিপিতে তারা বলেন, বস্তুনিষ্ঠ তদন্ত করলে দেখা যাবে ঐ মামলায় উল্লেখিত কোন ঘটনাই ঘটেনিকতিপয় অতি উসাহি পুলিশ কর্মকর্তা ক্ষমতাসীন দলের ইঙ্গিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বিরোধী দলকে হয়রানী করতে এমন মামলা প্রস্তুত করে রাখা হয়েছেএসব মামলায় নেতাকর্মীদের গ্রেফতার দেখানো হবে  রাজনৈতিক নেতাকর্মীদের নির্বাচনের পূর্বে গ্রেফতার করে জেল হাজতে রাখলে গনতন্ত্র বাধাগ্রস্থ হবে বলে মনে করেন তারাএসময় তারা উক্ত গায়েবী মামলাগুলো জরুরী ভিত্তিতে চুরান্ত প্রতিবেদন দাখিল পূর্বক নিস্পত্তি বা ফৌজদারী কার্যবিধি আইনের ৪৯৪ ধারার মতে প্রত্যাহারের ব্যবস্থা করার দাবী জানান  স্মারকলিপি প্রদাননের সময় আরো উপস্থিত ছিলেন, দক্ষিন জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট আবুল কালাম শাহীন, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক সংসদ আবুল হোসেন খান, বরিশাল আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাভোকেট লিংকন, উজিরপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল মান্নান তালুকদার এবং এ্যাভোকেট রিয়াজ প্রমুখ 

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad