শামীম আহমেদ . একটি ভূয়া ডিক্রীর
বলে মালিকানা দাবি করে গভীর রাতে আওয়ামী লীগ নেতার পূর্ব পুরুষদের ভোগদখলীয় পৈত্রিক
সম্পত্তি দখল করে অস্থায়ী বসত ঘর নির্মান করেছে এক বিএনপি নেতা ও তার সহযোগিরা। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসুদেবপাড়া গ্রামের। ওই গ্রামের মৃত রাজ্জাক মৃধার পুত্র স্থানীয় আওয়ামী লীগ নেতা
জহির মৃধা জানান, এসএ রেকর্ড অনুযায়ী
তাদের পূর্ব পুরুষদের ভোগদখলীয় ৩৪ শতক সম্পত্তি একটি ভূয়া ডিক্রীর বলে দীর্ঘদিন থেকে
দখল করার চেষ্ঠা করে আসছে একই এলাকার মৃত সোবাহান সরদারের পুত্র বিএনপি নেতা সালেক
সরদার। এনিয়ে তাদের সাথে বিরোধ
চলে আসছে। জহির মৃধা আরও জানান, বুধবার দিবাগত গভীর রাতে সালেক সরদার তার সহযোগিদের নিয়ে ওই
সম্পত্তিতে একটি অস্থায়ী ঘর নির্মান করেছে। এ ঘটনায় বৃহস্পতিবার
সকালে তিনি (জহির মৃধা) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
Post Top Ad
বরিশালে গভীর রাতে সম্পত্তি দখল করে ঘর নির্মান করেছে বিএনপি নেতা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment