বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে ১১ কেন্দ্রে ইভিএমে ভোট - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে ১১ কেন্দ্রে ইভিএমে ভোট



বায়ান্নোর বাংলা ডেস্ক. বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে ৪টি ওয়ার্ডের ১১টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে।যার প্রাথমিক পর্যায়ের কাজ শেষ হয়েছে। এখন যে কোন দিন ওইসব কেন্দ্রে ভোটারসহ সংশ্লিষ্টদের প্রশিক্ষন দেয়া হবে। রোববার (১৫ জুলাই) তথ্যের সত্যতা নিশ্চিত করেন বরিশাল জেলা জেষ্ঠ্য নির্বাচন কর্মকর্তা সিটি নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মোঃ হেলাল উদ্দিন খান। তিনি জানান, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ১২ নম্বর ওয়ার্ডের টি, ২০ নম্বর ওয়ার্ডের টি, ২১ নম্বর ওয়ার্ডের টি ২৮ নম্বর ওয়ার্ডের টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে।  এরইমধ্যে প্রাথমিক পর্যায়ের কাজ শেষ হয়েছে। আগামী ২১ জুলাই বা এর কাছাকাছি যে কোন দিন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী বরিশালে আসতে পারেন। তিনি আসার পরই ওই ওয়ার্ডগুলোতে প্রশিক্ষনের ব্যবস্থা করা হবে। তিনি আরো বলেন, কেন্দ্রের দুরত্ব, ওয়ার্ডে শিক্ষিতের হারসহ বিভিন্ন দিক বিবেচনা করে নির্বাচন কমিশন ওয়ার্ডগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে১২ নম্বর ওয়ার্ডের টি কেন্দ্রের মধ্যে কিশোর মজলিস সরকারি প্রাথমিক বিদ্যালয় নুরিয়া আইডিয়াল স্কুল, ২০ নম্বর ওয়ার্ডের টি কেন্দ্রের মধ্যে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিএম কলেজের কলা ভবন বিএম কলেজের বানিজ্য ভবন, ২১ নম্বর ওয়ার্ডের টি কেন্দ্রের মধ্যে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, সৈয়দ আব্দুল মান্নান ডিডিএফ সিনিয়র হাফেজি মাদ্রাসার নিচ তলা সৈয়দ আব্দুল মান্নান ডিডিএফ সিনিয়র হাফেজি মাদ্রাসার দ্বিতীয় তলা, ২৮ নম্বর ওয়ার্ডের টি কেন্দ্রের মধ্যে দারুস সালাম কাশীপুর নেছারিয়া দারুল উলুম মাদ্রাসা, নবজাগরনী সরকারি প্রাথমিক বিদ্যালয় চহুতপুর (এলেমদ্দিন শরিফ) মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। আর চারটি ওয়ার্ডের আওতায় ২৪ হাজার ৮০৬ জন ভোটার রয়েছে


No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad