মনবীর আলম খাঁন. বরিশাল সিটি
কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে প্রচার-প্রচারণা
এরইমধ্যে জমজমাট
হয়ে উঠেছে।এরইমধ্যে
সিটি নির্বাচনকে
ঘিরে প্রার্থীরা
নগরের বিভিন্ন
স্থানে বসিয়েছেন
নির্বাচনী ক্যাম্প।যেখান থেকে প্রার্থীদের সমর্থনে
প্রচার-প্রচারনার
কাজও চালাচ্ছেন
নেতা-কর্মী
ও সমর্থকরা।নির্বাচনী
ক্যাম্পের পাশাপাশি ওয়ার্ডভিত্তিক গড়ে ওঠা
রাজনৈতিক দল
ও অঙ্গসংগঠনগুলোরে
কার্যালয় বা
অফিসে প্রতিনিয়ত
বাড়ছে কর্মী-সমর্থকদের উপস্থিতি।
তবে এসব
নির্বাচনী ক্যাম্প ও অফিস সরকারি
জায়গায় বসানো
যাবে না
বলে জানিয়েছেন
বরিশাল জেলা
জেষ্ঠ্য নির্বাচন
কর্মকর্তা ও সিটি নির্বাচনের সহকারী
রিটার্নিং অফিসার মোঃ হেলাল উদ্দিন
খান।তিনি রোববার
(১৭ জুলাই)
দুপুরে নিজ
কার্যালয়ে বসে বলেন, জেলা প্রশাসন,
আর সিটি
কর্পোরেশন যার জায়গাই হোক না
কেন সরকারি
জায়গায় কোন
প্রার্থী নির্বাচনী
ক্যাম্প কিংবা
দলীয় অফিস
বসাতে পারবে
না। এরইমধ্যে
একটি সভার
মাধ্যমে এ
বিষয়ে সিদ্ধান্ত
নেয়া হয়েছে
এবং প্রার্থীদের
রিটার্নিং কর্মকর্তা জানিয়েও দিয়েছেন।তিনি বলেন,
খুব দ্রুত
এ সিদ্ধান্ত
কার্যকর করতে
মাঠপর্যায়ে অভিযান শুরু করা হবে।
সরকারি জায়গায়
বসানো নির্বাচনী
ক্যাম্প ও
অফিস উচ্ছেদ
করা হবে।
আর যদি
সরকারি জায়গা
কারো নামে
লিজ নেয়া
থাকে, তবে
সে লিজ
কি কাজের
জন্য দেয়া
হয়েছে তাও
খতিয়ে দেখা
হবে।এদিকে রিটানিং কর্মকর্তার কার্যলয় সূত্রে
জানা গেছে,
নির্বাচনী আচরণবিধি তদারকি করতে ১০
সদস্যের ভিজিল্যান্স
টিম গঠন
করা হয়েছে।
অপরদিকে ৩০
জুলাই নির্বাচন
কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত
বরিশাল জেলা
প্রশাসনের ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট
রিটার্নিং কর্মকর্তার অধীনে থাকবেন। তারা
প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনসহ আইনশৃঙ্খলা বিষয়ে
রিটার্নিং কর্মকর্তাকে আইনি সহায়তা দেবেন।
Post Top Ad
বিসিসি নির্বাচনে সরকারি জায়গায় প্রার্থীদের ক্যাম্প ও অফিস স্থাপন নয়
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment