গৌরনদীতে ২০৯ পিস ইয়াবাসহ আটক-২
বায়ান্নোর বাংলা
প্রতিনিধি . বরিশালের
গৌরনদীতে অভিযান চালিয়ে ইয়াবাসহ
২ জনকে আটক করেছে
র্যাব-৮ এর
সদস্যরা। আটককৃতরা হলো, গৌরনদীর দক্ষিন
গোবর্দ্ধন এলাকার মোঃ শাহজাহান
শরিফের ছেলে মোঃ জসিম
শরিফ(২৫) ও মোঃ
সেলিম শরিফের ছেলে মোঃ
রানা শরিফ(২৬)। সোমবার দুপুরে র্যাবের পক্ষ থেকে
প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো
হয়, রোববার দিবাগত মধ্যরাতে
গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী থানাধীন দক্ষিণ
গোবর্দ্ধন এলাকায় ওই অভিযান
চালানো হয়। অভিযানে আটককৃতদের
কাছ থেকে ২০৯ পিস
ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাব-৮, বরিশাল সিপিএসসি'র ডিএডি মুহাম্মদ
নাজিম উদ্দিন খান বাদী
হয়ে গৌরনদী থানায় মাদক
দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা
দায়ের করেন।
No comments:
Post a Comment