গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর কার্যালয়
জুডিসিয়াল শাখা, বরিশাল।
পলাতক আসামীদের আদালতে হাজির হওয়ার বিজ্ঞপ্তি
স্মারক নং-সিজেএম-বরি-জুডি-সাঃ/২০১৮-০৪
তারিখঃ-১৫/০২/২০১৮ ইং।
যেহেতু নিম্ন তফসিলে উল্লেখিত আসামী/আসামীদের বিরুদ্ধে তাহাদের নামের পাশে ২নং কলামে বর্নিত মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী রহিয়াছে এবং ১৮৯৮ সনের ফৌজদারী কার্যবিধির ৮৭ ও ৮৮ ধারার বিধান মোতাবেক উল্লেখিত আসামী/আসামীদের বিরুদ্ধে কার্যক্রম গ্রহণ করা হইয়াছে। যেহেতু বিজ্ঞ আদালতের বিশ্বাস করিবার কারণ রহিয়াছে যে, ৫নং কলামের আসামী/আসামীরা পলাতক হইয়াছে অথবা নিজে/নিজেরা আতœগোপণ করিয়াছে। যেহেতু উক্ত আসামী/আসামীরা গ্রেফতার হইয়া বিচারের জন্য আদালতে সোপর্দ হইবার আশু সম্ভাবনা নাই। সেহেতু বিজ্ঞ আদালতের আদেশের মর্মমতে ফৌজদারী কার্যবিধির ৩৩৯/বি(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে নিম্ন তফসিলের ৫নং কলামের আসামীদেরকে ২নং কলামে বর্নিত মামলায় বিচারের জন্য অত্র বিজ্ঞপ্তি জারী হইবার ১৫(পনের) দিনের মধ্যে সংশ্লিষ্ট আদালতে হাজির হইবার জন্য এতদ্বারা নির্দেশ দেওয়া যাইতেছে। অন্যথায় তাহাদের অনুপ¯িহতিতে বিচারকার্য সম্পন্ন করা হইবে।
তফসিল
ক্রমিক নং মামলার নম্বর অভিযোগের ধারা মামলা যে আদালতে বিচারাধীন পলাতক আসামীদের নাম ও ঠিকানা
১ ২ ৩ ৪ ৫
১ সি,আর,মামলা
৩৫৯/১৫(বাকেরগঞ্জ) ধারাঃ-১৮৮১ সনের এন.আই এ্যাক্টের ১৩৮ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আমলী আদালত-৩ বরিশাল। মোঃ আমিনুল ইসলাম,পিতা-মোঃ নুরুল হক ওরফে আবদুল হক,সাং-পশ্চিম চৈতা,থানাঃ-মীর্জাগঞ্জ ,
জেলা-পটুয়াখালী।
স্বাক্ষরিত-
(মোঃ গোলাম ফারুক)
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট,
বরিশাল।
No comments:
Post a Comment