মনবীর আলম খাঁন . বরিশালে সড়ক
দুর্ঘটনায় ১ জন নিহত ও
৬ জন
আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে
বাবুগঝঞ্জর পাংশায় ঢাকা-বরিশাল মহাসড়কে
এ দুর্ঘটনা
ঘটে। স্থানীয়রা
জানান, সকালে
পাংশা এলাকার
ইউনিট পেট্রোল
পাম্পের সামনে
একটি পত্রিকাবাহি
পিকআপের সাথে
কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই
অজ্ঞাত পরিচয়ে
৪০ বছরের
এক ব্যক্তির
মৃত্যু হয়
এবং আহত
হন ইয়াসিন
(৩০), তুহিন
(৩০), মিঠু
(২৫), অজ্ঞাত
(৩০), অজ্ঞাত(৩৫), আবু
রায়হান (৩০)
নামে আরো
৬ জন।
আহতদের উদ্ধার
করে বরিশাল
শের-ই-বাংলা মেডিকেল
কলেজ হাসপাতালে
ভর্তি করা
হয়েছে। ঘটনার
সত্যতা নিশ্চিত
করেছেন বরিশাল
মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি
(তদন্ত) এ
আর মুকুল।
No comments:
Post a Comment