বায়ান্নোর বাংলা
ডেস্ক
. বরিশাল সদর উপজেলার কর্নকাঠীর তৈয়নপাড়ায়
সাপ ধরতে
গিয়ে নয়ন
মোল্লা (৫৫)
নামে এক
সাপুড়ের মৃত্যু
হয়েছে। নিহত
নয়ন মোল্লা
ঐ এলাকার
মৃত শাহাদাত
মোল্লার ছেলে
ও খন্ডকালীন
কাঠ মিস্ত্রী
পেশায় নিয়োজিত
ছিলেন। গতকাল
ভোর ৪
টায় নিজ
বাড়িতে এঘটনা
ঘটে। নিহতর
ভাই নুরুজ্জামান
মোল্লা জানান,
তাদের বাড়ির
প্রতিবেশী তাসলিমার বাসায় সাপের অবস্থানের
সংবাদ পেয়ে
তার ভাই
নয়ন মোল্লা
সেই সাপটিকে
ধরে নিজের
বাসায় ফেরার
পথে ঐ
সাপটিই তাকে
ছোবল দেয়।
এসময় তিনি
চিৎকার দিলে
প্রতিবেশিরা ছুটে এসে নয়ন মোল্লাকে
দ্রুত বরিশাল
শেরে-ই-বাংলা মেডিকেল
কলেজ হাসপাতালে
নিয়ে গেলে
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা
করেন। এঘটনায়
এলাকায় শোকের
ছায়া নেমে
এসেছে।
No comments:
Post a Comment