বরিশালে জাসদের বিভাগীয় প্রতিনিধি সভা ও র্যালি অনুষ্ঠিত
বায়ান্নোর বাংলা প্রতিনিধি . একবার মুক্তিযুদ্ধের সরকার,একবার রাজাকারের সরকার-এ মিউজিক্যাল চেয়ারের খেলা বন্ধ করার শ্লোগান নিয়ে সমাজতান্ত্রিক দল জাসদের বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার অশ্বিনী কুমার টাউন হলে দিনব্যাপি এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।পটুয়াখালী জেলা জাসদের সভাপতি আব্দুল হাই খন্দকারের সভাপতিত্বে প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শিরীন আকতার (এমপি),জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক ওবায়েদুর রহমান চুন্নু,কেন্দ্রীয় সহ-সভাপতি শফিউদ্দিন মোল্লা,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড.আব্দুল হাই মাহাবুব,সহ-সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন,পটুয়াখালী জেলা সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন দিলীপ,পিরোজপুর জেলা সভাপতি চিত্তরঞ্জন বিশ্বাষ,ভোলা জেলা সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান ও বরগুনা জেলা সাধারন সম্পাক কামাল উদ্দিন,জাহাঙ্গির হোসেন মুকুল। প্রতিনিধি সভা শুরুর পূর্বে বেলা ১২টায় অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে লাল পতাকা র্যালি বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় টাউন হল চত্বরে এসে শেষ হয়।
No comments:
Post a Comment