বরিশালে ৮ রোহিঙ্গা আটক
বায়ান্নোর বাংলা
প্রতিনিধি . বরিশাল নগরীর
একটি আবাসিক হোটেল থেকে
রোহিঙ্গা সন্দেহে
৮ জনকে আটক
হয়েছে। রোববার দিবাগত রাতে
নগরীর কাটপট্টি রোডের
হোটেল নক্ষত্র থেকে তাদের আটক
করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবির সহকারী কমিশনার
শাখাওয়াত জানান, স্থানীয়দের মাধ্যমে
সংবাদ পেয়ে ওই হোটেল
থেকে নারী-পুরুষ মিলিয়ে
১ নারী ১ পুরুষ
ও ৬ শিশুসহ আট
রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
তবে বিষয়টি ভালোভাবে খোঁজ
খবর নিয়ে দেখা হচ্ছে।
তাদের পরিচয়
নিয়ে যাচাই বাছাই
করা হচ্ছে। পাশাপাশি রোহিঙ্গা
ক্যাম্পের সাথেও
যোগাযোগ করা হচ্ছে।
No comments:
Post a Comment