বরিশাল জালটাকাসহ ২ কলেজছাত্র আটক - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশাল জালটাকাসহ ২ কলেজছাত্র আটক



বরিশাল জালটাকাসহ ২ কলেজছাত্র আটক
বরিশাল নগরের পশ্চিম কাউনিয়া এলাকার হাওলাদার সড়কে অভিযান চালিয়ে ৩৭ হাজার টাকার জালনোটসহ ২ কলেজ ছাত্রকে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় কাউনিয়া থানা পুলিশ। আটককৃতরা হলো পিরোজপুরের স্বরুপকাঠী উপজেলার বাসিন্দা তানভীর ও বরিশালের উজিরপুর উপজেলার বাসিন্দা আমিনুল। এদের মধ্যে তানভীর ইনফ্রা পলিটেকনিক কলেজের সিভিলের ছাত্র এবং আমিনুল পাওয়ার এর ছাত্র। বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ওসি (তদন্ত)  আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম কাউনিয়ার হাওলাদার সড়কের আল মামুন জামে মসজিদ সংলগ্ন আরফাত মঞ্জিলে অভিযান চালানো হয়। এসময় ওই মেস বাসা থেকে ১ হাজার টাকার ৩৭ টি জালনোট (৩৭ হাজার টাকা) সহ তানভীর ও আমিনুলকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরর প্রস্তুতি চলছে ।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad