মঙ্গল শোভাযাত্রার মধ্যদিয়ে নতুন বাংলা বর্ষকে বরণ - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

মঙ্গল শোভাযাত্রার মধ্যদিয়ে নতুন বাংলা বর্ষকে বরণ








 মনবীর আলম খান.
মঙ্গল শোভাযাত্রার মধ্যদিয়ে নতুন বাংলা বর্ষকে বরণ করে নিয়েছে বরিশালবাসী। বর্ষবরণকে ঘিরে শনিবার (১৪ এপ্রিল) সকাল ৭টা থেকে বরিশাল সিটি কলেজ মাঠে চারুকলা, বরিশাল বিএম (ব্রজমোহন) স্কুল মাঠে, বরিশাল সার্কিট হাউসে জেলা প্রশাসন, বরিশাল জেলা দায়েরা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতি, অশ্বিনী কুমার হল চত্বরে খেলাঘরের আয়োজনে বাঙালির ইতিহাস ঐতিহ্যের নানান আয়োজন করা হয়
সকাল ৬টা ৫৯ মিনিটে নতুন বর্ষকে বরণ করে নিতে বরিশাল সিটি কলেজ মাঠে চারুকলা আয়োজন করে প্রভাতি অনুষ্ঠানের। লোকজ গান নাচের মধ্যে দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের যাত্রা শুরু হয়। এরপর মুক্তিযুদ্ধ গুনিজনদের উত্তরীয় রাখি পড়িয়ে দেওয়া হয় সকাল ৭টা ৫৯ মিনিটে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন মানবদরদী লুসি হেলেন ফ্রান্সিস হল্ট। সিটি কলেজ প্রাঙ্গণ থেকে নানান বর্ণ পেশার মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেখানেই এসে শেষ হয় শোভাযাত্রায় অগ্রভাগে মুক্তিযোদ্ধারা জাতীয় পতাকা বহন করে, এর পরপরই ছিলো ঘোড়সওয়ার বাহিনী। শোভাযাত্রার মূল ব্যানারে ছিলো চারুকলার শিল্পী মঙ্গল শোভাযাত্রার কর্মীরা। এরপর একে বাঁশিবাদক রাখাল, বড় সড়া, বড় ছোট পাখা, ময়ূর বাঘের প্রতিকৃতি শোভাযাত্রায় বহন করা হয়। শোভাযাত্রায় প্রতিটি শিশুর হাতে মুকুট. মুখোশ, রাখি, ফুল তুলে দেওয়া হয় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন- বরিশাল আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, আসনের সংসদের সদস্য অ্যাডভোকেট শেখ টিপু সুলতান, পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন, ভাষা সৈনিক ইউসুফ হোসেন কালু, মুক্তিযোদ্ধা মাহাবুব উদ্দিন বীর-বীক্রম, মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল যুগ্ম-সম্পাদক সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ প্রমুখ শোভাযাত্রা শেষে সিটি কলেজ মাঠে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা লোকজ মেলা শুরু হয়। পাশাপাশি এবছরও সিটি কলেজ প্রাঙ্গণে দুই দিনের লোকজ সংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয় এদিকে সকাল সাড়ে ৭টায় জেলা প্রশাসনের আয়োজেনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল আমিনের নেতৃত্বে সার্কিট হাউজ চত্বর থেকে বের করা হয় বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে সার্কিট হাউজ প্রাঙ্গণে সাংস্কৃতিক উৎসব পালন করা হয়েছে অপরদিকে খেলাঘর বরিশালের উদ্যেগে নগররের অশ্বিনী কুমার হলের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেখান নৃত্য, রাখি বন্ধন ও গান অনুষ্ঠানের আয়োজন করা হয় সকাল থেকে বরিশাল জেলা জজ আদালত প্রাঙ্গণ বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলছে বর্ষবরণের নানান আয়োজন নতুন বছরকে স্বাগত জানাতে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব, খেয়ালী গ্রুপ থিয়েটার, শব্দাবলী গ্রুপ থিয়েটার, বরিশাল নাটক প্লানেট পার্ক উদ্যোগে নানান কর্মসূচি পালিত হয় ।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad