গৌরনদী প্রতিনিধি . বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর এলাকায় বিকাশ পয়েন্ট ও মোবাইল গ্যালারীতে দুর্ধর্ষ চুরি হয়েছে। শুক্রবার জুমার নামাজের সময় দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে ৫ লক্ষাধিক টাকা চুরি করে নেয় সংঘবদ্ধ চোর। খবর পেয়ে গৌরনদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে চোর সনাক্ত করার চেষ্টা করছে। বিকাশ পয়েন্টের মালিক সাইফুল ইসলাম জানান, জুমার নামাজ পড়ার জন্য, প্রতিষ্ঠানের থাই গ্লাসের দরজার তালা মেরে মসজিদে যান। নামাজ শেষে প্রতিষ্ঠানে এসে দরজা ও ক্যাশ বাক্সের তালা ভাঙ্গা দেখতে পান। সংঘবদ্ধ চোর ক্যাশ বাক্সের তালা ভেঙ্গে নগদ ৫ লক্ষাধিক টাকা চুরি করে। এ ব্যাপারে গৌরনদী থানার এসআই মো. মাজাহারুল জানান, খবর পেয়ে ওই প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে। পাশের দোকানের সিসি ক্যামেরায় ধারনকৃত ফুটেজ দেখে চোর সনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

No comments:
Post a Comment