ঘুষের টাকা ফেরত দিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন গৌরনদী সার্কেলের সিপাহী
গৌরনদী প্রতিনিধি . অবশেষে ঘুষের টাকা ফেরত দিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের গৌরনদী সার্কেলের সিপাহী বেল্লাল হোসেন। মাদক অধিদপ্তরের সামান্য একজন সিপাহী হওয়া সত্যেও বেল্লাল হোসেন কখনও নিজেকে প্রধান মšী¿র দপ্তরের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা,কখনও বা মাদকের কর্মকর্তা দাবী করেন। অভিযোগে জানাগেছে, গ্রেফতারের ভয় দেখিয়ে উপজেলার বাটাজোর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও চন্দ্রহার গ্রামের অবিনাশ চন্দ্র মিস্ত্রির কাছ থেকে কয়েকদিন আগে ১০ হাজার টাকা ঘুষ আদায় করেন সিপাহী বেল্লাল। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর স্থানীয় সাংবাদিক ও উপজেলা প্রতিরোধ কমিটির হস্তক্ষেপে বেল্লাল ঘুষের টাকা ফেরত দিতে বাধ্য হন। সাবেক ইউপি সদস্য অবিনাশ মিস্ত্রি সাংবাদিকদের জানান, গত ৭ জানুয়ারী বেলা সাড়ে এগারোটার সিপাহী বেল্লাল হোসেন তার অপর ২ অজ্ঞাত সহযোগীকে নিয়ে তার বাড়ীতে উপস্থিত হন। এ সময় তার হাতে ১ টি ওয়াকিটকি ও হ্যান্ডক্যাপ ছিল। তিনি ১টি তালিকা দেখিয়ে বলেন, আমি প্রধান মন্ত্রীর দপ্তরের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা। আপনার নামে মাদক বিক্রির অভিযোগ আছে। এই বলে তাকে গ্রেফতারের ভয় দেখিয়ে ১০ হাজার টাকা ঘুষ দাবী করেন। খবর পেয়ে সেখানে ছুটে আসেন স্থানীয় ইউপি সদস্য সুকুমার শিকারী। তিনি অবিনাশ মিস্ত্রির ব্যাপারে সুপারিশ করা সত্যেও তার সুপারিশ মানতে রাজি হননি বেল্লাল। ওই ইউপি সদস্যের মাধ্যমে তিনি (বেল্লাল) সেখান থেকে ১০ হাজার টাকা ঘুষ আদায় করেন। বিষয়টি জানাজানি হলে অবিনাশেরই ক্ষতি হবে বলে বেল্লাল ওই পরিবারকে জানিয়ে দেন । পরবর্তিতে স্থানীয় এক সংবাদ কর্মীর সহয়তায় গত ১০ জানুয়ারী অবিনাশ মিস্ত্রি বাদী হয়ে গৌরনদী মডেল থানায় সিপাহী বেল্লাল ও তার অপর ২ সহযোগীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অবশেষে গৌরনদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারন সম্পাক মোঃ জামাল উদ্দিনের হস্তক্ষেপে ১৪ জানুয়ারী রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের গৌরনদী সার্কেলের ইন্সপেক্টর শেখ মোস্তাফিজুর রহমানের মধ্যস্থতায় সিপাহী বেল্লাল হোসেন ঘুষের টাকা ফেরত দিতে বাধ্য হন। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বরিশালের উপ-পরিচালক মলয় ভুষন চক্রবর্তির সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,এ ব্যাপরে লিখিত অভিযোগ পেলে সিপাহী বেল্লাল হোসেনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
No comments:
Post a Comment