বিএম কলেজকে
প্রকৃত উচ্চশিক্ষার কেন্দ্রে পরিণতো করার দাবী
৫২র
বাংলা ডেক্স .
সরকারি
বিএম কলেজকে প্রকৃত উচ্চশিক্ষার কেন্দ্রে পরিণতো করার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ
মিছিল অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১ টায় বরিশাল সরকারি বিএম (ব্রজমোহন) কলেজ
ক্যাম্পাসের জিড়ো পয়েন্টে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে কলেজ শাখা সমাজতান্ত্রিক
ছাত্রফ্রন্ট। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বিএম কলেজ শাখার সভাপতি মোজাম্মেল হক
সাগরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বাসদের সদস্য সচিব ডাঃ মনিষা
চক্রবর্তী, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি সন্তু মিত্র, সাংগঠনিক সম্পাদক নিলিমা জাহান
ও সদস্য অন্বেষা দাস প্রমি প্রমুখ। মানববন্ধন শেষে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল
বের করা হয়, যা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
No comments:
Post a Comment