পটুয়াখালীতে হচ্ছে দেশের সবচেয়ে বড় নৌঘাঁটি - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

পটুয়াখালীতে হচ্ছে দেশের সবচেয়ে বড় নৌঘাঁটি



পটুয়াখালীতে হচ্ছে দেশের সবচেয়ে বড় নৌঘাঁটি
৫২র বাংলা রিপো©ট .  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পটুয়াখালীতে এভিয়েশন সুবিধাসহ দেশের সবচেয়ে বড় নৌঘাঁটি রাজধানীর খিলক্ষেতে বঙ্গবন্ধু নৌঘাঁটি নির্মাণ করা হচ্ছে। এছাড়া কুতুবদিয়াতে সাবমেরিন ঘাঁটি নির্মাণ করা হবে রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামে নৌবাহিনীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন তিনি এর আগে রোববার বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইট বিজি-০৪১১ ফ্লাইটে সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে তিনি চট্টগ্রামের বিএনএ ফ্লোটিলায় রাষ্ট্রপতি কুচকাওয়াজ মিডশিপম্যান-২০১৫ পরিদর্শন এবং বঙ্গবন্ধু কমপ্লেক্সের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমার ফেরত পাঠাবে সরকার। মিয়ানমারের সঙ্গে চুক্তি অনুযায়ীই সবকিছু করা হবে তিনি বলেন, আমরা বিজয়ী জাতি। অন্যায়ের কাছে মাথা নত করতে শিখিনি। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পিছপা হব না প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন- মার্চের ভাষণে জাতির অস্তিত্বের ইতিহাস প্রতিফলিত হয়েছে। আমার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ভাষণ দিতে বাড়ি থেকে বের হওয়ার প্রাক্কালে বাবাকে পরামর্শ দিয়ে বলেছিলেন, কারো দ্বারা প্রভাবিত হয়ে নয়, তার বিবেক যা বলে- সেই কথাগুলোই ভাষণে বলে আসতে আমার মা বুঝতেন, জাতির পিতাই বাঙালির আশা-আকাঙ্খা, দুঃখ-বঞ্চনার কথা সবচেয়ে ভালো জানেন। বাঙালি জাতির প্রতি তার মতো গভীর আন্তরিকতা আর কারো নেই তিনি বলেন- ঐতিহাসিক মার্চের ভাষণ শোষণ-শাসনে জর্জরিত জাতির বেদনার উপাখ্যান। ইউনেস্কোর এই স্বীকৃতি জাতির পিতার আহ্বানে সংঘটিত মুক্তিযুদ্ধের অবিনশ্বর ত্যাগ সংগ্রামের ইতিহাসের আলোকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আত্মবিশ্বাসী এবং দৃঢ়চেতা করবে প্রধানমন্ত্রী মিডশিপম্যানদের উদ্দেশে বলেন, ১৯৬৬ -দফায় বঙ্গবন্ধুই প্রথম পূর্ববঙ্গে নৌবাহিনীর সদর দপ্তর প্রতিষ্ঠার দাবি জানিয়েছিলেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে তোমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্বে আত্মনিয়োগ করবে একটি সুশৃঙ্খল বাহিনীর সদস্য হিসেবে সর্বদা ঊর্ধ্বতনদের প্রতি আনুগত্য অধঃস্তনদের সহমর্মিতা প্রদর্শন করবে। চেইন অব কমান্ড মেনে চলার মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীকে বিশ্ব দরবারে আরো গৌরবোজ্জ্বল আসনে অধিষ্ঠিত করতে সক্ষম হবে সময় মুক্তিযুদ্ধের চেতনায় দেশের সার্বভৌমত্ব রক্ষায় আত্মত্যাগে নবীন নৌ সদস্যদের প্রতি আহবান জানান শেখ হাসিনা নৌবাহিনীর অনুষ্ঠান শেষে বিকালে প্রয়াত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর বাসায় যাবেন প্রধানমন্ত্রী। উপলক্ষে ষোলশহর দুই নম্বর গেটের চশমাহিলের বাসার আশপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad