বরিশালে ইটের আঘাতে প্রাণ গেল স্বামীর - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালে ইটের আঘাতে প্রাণ গেল স্বামীর



মনবীর আলম খাঁন . বরিশাল নগরীতে স্ত্রীর ছোঁড়া ইটের আঘাতে আনোয়ার হোসেন খান (বয়স৫৫) এক ব্যক্তির প্রণ গেছে। ঘটনাটি ঘটেছে ২৫//১৮ বুধবার সকালে শহরের কালুশাহ সড়ক এলাকায়। নিহত আনোয়ার হোসেন খান বরিশাল সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের কালুশাহ সড়কের আফতাব উদ্দিন খানের ছেলে। নিহতের ভাই মোঃ নুর হোসেন খান জানান, আনোয়ার তার স্ত্রীর সাথে কলহ লেগেই ছিল। তিনি কিছু কিছু সময় ঝগড়াজাটি করতেন। সকালে ঝগড়া হয়। এরপর শুনতে পাই স্ত্রীর ছোঁড়া ইটের আঘাতে স্বামী আনোয়ার গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে বরিশাল শের- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামিম হোসেন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের- বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই পুলিশ কর্মকর্তা আরও জানান- পারিবারিক বিরোধের পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad