নগরীতে বিধবার সম্পত্তিতে ভূমি সন্ত্রাসীদের কালো থাবা প্রশাসনের হস্তক্ষেপ কামনা - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

নগরীতে বিধবার সম্পত্তিতে ভূমি সন্ত্রাসীদের কালো থাবা প্রশাসনের হস্তক্ষেপ কামনা




শামীম আহমেদ . নগরীর রুপাতলী এলাকার আহম্মদ মোল্লা সড়কে ভূমি সন্ত্রাসীর কবলে সর্বশান্ত হওয়ার পথে বিধবা সাজেদা বেগম। সূত্রে জানা যায় নলছিটি এলাকার নুরুল ইসলাম খলিফা পিতা আলহাজ্ব মোঃ রুহুল আমিন খলিফার নিকট হতে  ২০০৭ সনে রুপাতলী মৌজার এস এ খতিয়ান নং-২৭৫৮,৩২৮৪ দাগ নং ১২৭১ হতে ১০ শতক জমি নলছিটি এলাকার মিসেস সাজেদা বেগম ক্রয় করেন। জমি বিক্রি করে নুরুল ইসলাম বিদেশে পাড়ি জমায়। সাজেদা বেগম ক্রয় কৃত জমি নিজের নামে নাম জারি করেন যার খতিয়ান নং-৫৯৮৩, এস.এ দাগ নং-১২৭১ মূলে নিজ নামে রেকর্ড সংশোধন করাইয়া খাজনাদি পরিশোধ করে ও বিসিসি হইতে নিজ নামে হোল্ডিং নং-১৭৬৮ এর নিয়মিত ধার্য কর পরিশোধ করিয়া জমি ভোগ দখল করিতেছে। নুরুল ইসলাম দেশে ফিরে জমির সিমানা বুঝিয়ে না দিয়ে বিভিন্ন ভাবে সাজেদা বেগমকে  হয়রানি করিতে থাকে। এক পর্যায় সাজেদা বেগমের ভাই মোঃ কামরুজ্জামান তালুকদার বাদী হয়ে বরিশাল বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে নুরুল ইসলামকে বিবাদী করে মামলা দায়ের করেন। মামলা তদন্ত কালীন সময়ে নুরুল ইসলাম তদন্ত কারী কর্মকর্তাদের সাথে কোনো প্রকার সহযোগীতা না করে এড়িয়ে থাকে। নুরুল ইসলাম আইন কানুনের প্রতি বৃদ্ধা আঙ্গুলী দেখিয়ে রুপাতলী এলাকার ফিরোজ মোল্লা সহ ৮/১০ জনার একটি সংঘ বদ্ধ সন্ত্রাসী বাহিনী নিয়ে সাজেদা বেগম ও তার ভাই কামরুজ্জামানকে বিভিন্ন প্রকার ভয় ভিতি প্রদর্শন ও জমি দখলের পায়তারা চালাচ্ছে বলে জানা যায়। এব্যাপারে সাজেদা বেগমের ভাই কামরুজ্জামান বলেন আমার বেনের জমি অন্যায় ভাবে দখলের পায়তারা চালাচ্ছে নুরুল ইসলাম, ফিরোজ মোল্লা সহ তার সাঙ্গপাঙ্গরা। যে কোনা সময় আমরা নুরুল ইসলাম ও ফিরোজ মোল্লা গংদের হামলার শিকার হতে পারি। আমি প্রশাসন ও মিডিয়া কর্মীদের সহযোগীতা কামনা করছি। এব্যাপারে নুরুল ইসলামের ০১৭২০৩৩০৮৮১ ফোনে বারবার কল করলেও কেউ রিসিভ করেনি।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad