বরিশাল জেলা বিএনপি আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাৎ বার্ষিক উপলক্ষে আলোচনা সভা - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশাল জেলা বিএনপি আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাৎ বার্ষিক উপলক্ষে আলোচনা সভা



শামীম আহমেদ . বরিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সফর রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় জেলা মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে বরিশাল দক্ষিন জেলা বিএনপি আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দক্ষিন জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারন সম্পাদক এ্যাড. আবুল কালাম শাহিন.বরিশাল সদর উপজেলা বিএনপি সহ-সভাপতি আলহাজ্ব নুরুল আমিন,কোতয়ালী বিএনপি সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মন্টু খান,জেলা মহিলা দল যুগ্ম সম্পাদিকা ফাতেমা রহমান, উজিরপুর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল মাজেদ তালুকদার(মন্নান মাস্টার),বাখেরগঞ্জ উপজেলা বিএনপি সাধারন সম্পাদক নাসির হাওলাদার,বাখেরগঞ্জ পৌর বিএনপি সভাপতি নাসির জমাদ্দার, সাধারন সম্পাদক মোজ্জেল হোসেন,জেলা যুবদল সাধারন সম্পাদক এ্যাড. তছলিম উদ্দিন, জেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সুজন, মাহফুজুল হক মিঠু। অনুষ্ঠান সঞ্চলনা করেন বরিশাল সদর উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন লাবু। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করা সহ দলীয় চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সিনিয়র মহাসচিব তারেক রহমানের সু স্বাস্থ্য কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।


No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad