বরিশালে নারী জাগরণে এগিয়ে যাচ্ছে দেশ বরিশালের হাজার হাজার নারী স্বাবলম্ভীর দিকে ধাপিত - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালে নারী জাগরণে এগিয়ে যাচ্ছে দেশ বরিশালের হাজার হাজার নারী স্বাবলম্ভীর দিকে ধাপিত




বরিশাল প্রতিনিধি .বিয়ের আগে পরে নারীদের ঘরের বাহিরে যাওয়া নিষেধকয়েক বছর আগেও বাংলাদেশের কতিপয় ফতোয়াবাজ বিশেষ করে গ্রামাঞ্চলে ফতোয়া জারি করায় শিক্ষাদিক্ষায় পিছিয়ে পরা প্রান্তিক জনজীবনে দারিদ্রতা লেগেইছিল। গৃহকর্তার সামান্য উপার্জনে কোনমতে নুন আনতে পান্তা ফুরানোর অবস্থায় চলছিল গ্রামীণ জীবন। ফলে অভাবের সংসারে মহামারি আকারে বাল্যবিয়ে ইভটিজিংয়ের (যৌণ হয়রানি) ঘটনাছিল দেশব্যাপী। নারীদের নিয়ে দেয়া ফতোয়াবাজদের মুখে কুলুপ সেঁটে দিয়ে সর্বত্র নারী জাগরণের মাধ্যমে আজ শিক্ষিত সমাজ গঠণসহ ক্ষুধামুক্ত জীবন, অভাবমুক্ত সংসার, বাল্যবিয়ে যৌণহয়রানি প্রতিরোধ, ঘরে ঘরে চিকিৎসা সেবা এবং শিক্ষিত বেকার যুবকের কর্মক্ষম করার মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে গোটা জাতি। তথ্যপ্রযুক্তির ছোঁয়ায় বাল্যবিয়ে বন্ধ, যৌণহয়রানি প্রতিরোধ, চিকিৎসা সেবাসহ অন্যান্য সুযোগ-সুবিধা এখন প্রত্যন্ত গ্রামাঞ্চলে পৌঁছে গেছে। হাতের মুঠোয় এখন সকল সুযোগ সুবিধা পাচ্ছেন প্রান্তিক জনগোষ্ঠী। এসবের মূলে রয়েছেন সমাজের নারী জাগরণের অগ্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই (প্রধানমন্ত্রী) অনুপ্রেরণায় গ্রামের নারী কৃষিভিত্তিক নানা উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে পরিবারিক আয়ে ভূমিকা রেখে সামাজিক অবস্থা পরিবর্তনের পাশাপাশি অর্থনৈতিক মুক্তি অর্জন করছেন। পাশাপাশি দারিদ্রতা কমায় স্বাবলম্ভী নারী আজ সমাজে প্রতিষ্ঠা পেয়েছেন। প্রধানমন্ত্রীর এসব কাজে উৎসাহিত হয়ে বরিশাল সদর উপজেলার দারিদ্র নারীদের ভাগ্য উন্নয়নে এগিয়ে এসেছে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী এস.আর সমাজকল্যাণ সংস্থা। মাত্র একযুগের মধ্যে সদর উপজেলার ১০ ইউনিয়নের ৯০টি ওয়ার্ডের দুঃস্থ নারীদের আর্থিক সহায়তা প্রদানের (অফেরতযোগ্য) মাধ্যমে গবাদী পশুসহ হাঁস মুরগী পালন এবং পুরুষরা কৃষি জমি রোপনের মধ্যদিয়ে এখন পুরোপুরি স্বাবলম্ভী হয়েছেন। পাশাপাশি এসব এলাকার দারিদ্র পরিবারের মেধাবী সন্তানের লেখাপড়ার খরচ-পরীক্ষার ফি প্রদান, প্রাকৃতিক দুর্যোগে সহযোগীতা, বিধবা, কন্যাদায়গ্রস্থ পিতা এবং গুরুতর অসুস্থ্যদের চিকিৎসায় সবধরনের সহায়তা সহযোগীতা প্রদান করে অসহায় মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন সংস্থার চেয়ারম্যান সাবেক ছাত্রলীগ নেতা মোঃ সালাহউদ্দিন রিপন। ইতোমধ্যে প্রত্যেকটি ওয়ার্ডে নারীদের নিয়ে ৫১ সদস্য বিশিষ্ট পুরুষদের নিয়ে ১১ সদস্য বিশিষ্ট শক্তিশালী স্বেচ্ছাসেবী কমিটি গঠণ করা হয়েছে। ওই কমিটি পর্যায়ক্রমে সুবিধাবঞ্চিতদের তালিকা তৈরি করে সংস্থায় জমা দেয়ার পর অলাভজনক সমাজ উন্নয়নে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের চেয়ারম্যান সরেজমিন পরিদর্শন করে পর্যাপ্ত পরিমান সহযোগীতা করেন। এভাবেই একযুগে সদর উপজেলার দুঃস্থ পরিবারের ১২ হাজার নারী আজ পুরোপুরি স্বাবলম্ভী হয়েছেন। অবসরপ্রাপ্ত শিক্ষক, সরকারী চাকরীজীবীসহ সংস্থায় অসংখ্য স্বেচ্ছাসেবী কর্মরত রয়েছেন। বর্তমানে সংস্থাটি সদর উপজেলার চাহিদা পূরন করে বরিশাল সিটি কর্পোরেশনের বর্ধিত অংশে তাদের কার্যক্রম শুরু করেছে। আওয়ামীলীগ পরিবারের সন্তান সাবেক ছাত্রলীগ নেতা সালাহউদ্দিন রিপন কার্যক্রম পরিচালনার সাথে যুক্ত রেখেছেন সদর উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য এবং ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীদের। পবিত্র রমজান উপলক্ষে ইতোমধ্যে সদর উপজেলার ১০টি ইউনিয়নের ৯০টি ওয়ার্ড সিটি কর্পোরেশন এলাকার বর্ধিত অংশের ১৪শমসজিদে ইফতার সামগ্রী বিতরণ করেছে এস.আর সমাজ কল্যান সংস্থা। রায়পাশা-কড়াপুর ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি হাবিবুর রহমান খোকন জানান, বিভিন্ন সময়ে তার ইউনিয়নের প্রায় চার হাজার অসচ্ছল নারীদের তাকে সাথে নিয়ে আর্থিক সহায়তা প্রদান করেছেন সালাহউদ্দিন রিপন। সদর উপজেলার একাধিক ইউনিয়নের চেয়ারম্যানরা জানান, আওয়ামীলীগের তৃণমূলের নেতাকর্মীদের সাথে নিয়ে সালাহউদ্দিন রিপনের ব্যতিক্রমী উদ্যোগে অসচ্ছল পরিবারের সদস্যরা নানানভাবে সহযোগীতা পেয়ে আজ স্বাবলম্ভী হয়েছেন। তারা আরও বলেন, সদর উপজেলার বাসিন্দা সালাহউদ্দিন রিপন অঞ্চলের মানুষের সাথে মিশে গিয়ে উন্নয়নমূলক কাজ করায় জনপ্রিয়তায় এখন তিনি স্থানীয় আওয়ামীলীগে শক্ত অবস্থান করে নিয়েছেন। সদর উপজেলার একাধিক আওয়ামীলীগ নেতারা বলেন, গত ফেব্রুয়ারী মাসে প্রধানমন্ত্রীর বরিশাল বঙ্গবন্ধু উদ্যানের জনসভায় সালাহউদ্দিন রিপনের নেতৃত্বে ব্যাপক লোকসমাগম, প্রচার-প্রচারনাসহ নানান ভূমিকার পর দলের তৃণমূল পর্যায় থেকে শুরু করে সিনিয়র নেতারা একাদশ জাতীয় নির্বাচনে সালাউদ্দিন রিপনকে বরিশাল- সদর আসনে আওয়ামীলীগের প্রার্থী হবার জন্য অনুরোধ করেন। একইসাথে নির্বাচনী এলাকার সাধারণ ভোটাররাও ব্যতিক্রমধর্মী স্বেচ্ছাসেবী সংস্থা এস.আর সমাজকল্যান সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সালাহউদ্দিন রিপনকে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য অনুরোধ করেছেন। এস.আর সমাজকল্যান সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মোঃ সালাহউদ্দিন রিপন বলেন, সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের সন্তান হিসেবে অঞ্চলের সকল মানুষ আমার আপনজন। ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতিতে রাজপথে সক্রিয় থাকায় অনেকবার জেল-জুলুম সহ্য করতে হয়েছে। পরবর্তীতে ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে আর্থিকভাবে স্বচ্ছল হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকান্ডে উৎসাহিত হয়ে অঞ্চলের মানুষের সেবায় কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যেভাবে নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় পিছিয়ে পরা নারীদের সামনে অগ্রসর করতে আমি সাধ্যমতো চেষ্ঠা করে যাচ্ছি।


No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad