সাদিককে মনোনয়ন দেয়ায় বরিশালে আনন্দ মিছিল বিএনপি’র মেয়র প্রার্থী সিদ্ধান্ত হবে আজ - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

সাদিককে মনোনয়ন দেয়ায় বরিশালে আনন্দ মিছিল বিএনপি’র মেয়র প্রার্থী সিদ্ধান্ত হবে আজ



বায়ান্নোর বাংলা ডেস্ক . বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নাম ঘোষণা করায় নগরীর বিভিন্ন ওয়ার্ডে আনন্দ মিছিল করেছে আওয়ামীগ নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যায় আওয়ামীলীগের মনোনয়ন কমিটির বৈঠক শেষে সাদিককে প্রার্থী ঘোষণা করা হয়।  অপারদিকে বিএনপি থেকে বরিশাল সিটি নির্বাচনে কে মেয়র প্রার্থী হচ্ছেন তা সিদ্ধান্ত হবে আজ শনিবার সন্ধ্যায়। নেতা কর্মীরা বলছেন, আওয়ামীলীগের প্রার্থী সাদিক আব্দুল্লাহর বিপরীতে মেয়র পদটি ধরে রাখতে বিএনপির কেন্দ্রীয় কমিটি যুগ্ম মহাসচিব নগর সভাপতি মজিবর রহমান সরোয়াকেই প্রয়োজন। আওয়ামীলীগ সিনিয়র নেতা অ্যাড. ইসমাইল হোসেন নেগাবান মন্টু বলেন, ইতিমধ্যেই তরুণদের মধ্যে সাদিক আবদুল্লাহ আস্থা তৈরী করতে পেরেছেন। তাই মেয়র পদটি পুনরুদ্ধারে আওয়ামীলীগ থেকে সঠিক প্রার্থী মনোনয়ন করা হয়েছে।  বিএনপির সিনিয়র নেতা নূরুল আলম ফরিদ বলেন, এটা বিনপির সিট এবং বিএনপির শক্ত ঘাটি। এখান থেকে বারবার বিএনপি নির্বাচিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটি যুগ্ম মহাসচিব নগর সভাপতি মজিবর রহমান সরোয়ারকে প্রার্থীর মনোনয়ন দিলে জয় সহজ হবে। এছাড়া এবার মহাজোট ভেঙ্গে প্রথমবারের মত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি (এরসাদ) চেয়ারম্যান হুসাইন মোঃ এরসাদ বরিশালে শিক্ষানুরাগী,সৎ,শিক্ষিত সমাজ সেবক ইকবাল হোসেন তাপসের হাতে লাঙ্গল প্রতিক তুলে দিয়েছে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার জন্য।এদিকে  বরিশালের সিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংবাদ সম্মেলন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন) বরিশাল জেলা নগর কমিটি। এসময় সুজনের নগর কমিটি সভাপতি অধ্যাপিকা শাহ সাজেদা সৎ যোগ্য প্রার্থী নির্বাচনের পাশাপাশি সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে নির্বাচন করার আহ্বান জানান। তা না হলে, এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করেন তিনি।



No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad