বরিশালে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত কয়েদীর মৃত্যু - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত কয়েদীর মৃত্যু



বায়ান্নোর বাংলা ডেস্ক .    হত্যা মামলায় সাজাপ্রাপ্ত বরিশাল কেন্দ্রীয় কারাগারের কয়েদী হারুন হাওলাদার (৫৫) রবিবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সে (হারুন) সদর উপজেলার চরবাড়িয়া এলাকার বাসিন্দা কাসেম হাওলাদারের পুত্র ও হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। কারাগার সূত্রে জানা গেছে, ২০০১ সালের ২৯ মে থেকে হারুন কারাগারে রয়েছেন। চলতি বছরের ২৯ জুলাই শারীরিক অসুস্থতরা কারণে তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীনন অবস্থায় রাতে সে মারা যায়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, মৃতের মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad