পটুয়াখালীতে ইসহাক সিকদারসহ ৫ রাজাকারের ফাঁসি - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

পটুয়াখালীতে ইসহাক সিকদারসহ ৫ রাজাকারের ফাঁসি



পটুয়াখালী প্রতিনিধি. মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পটুয়াখালীর ইসহাক সিকদারসহ পাঁচজনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।সোমবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির ট্রাইব্যুনাল এই রায় দেন এর আগে সকাল পৌনে ১১টায় ১৫৯ পৃষ্ঠার এই রায় পড়া শুরু হয়। রায় পড়ার সময় ট্রাইব্যুনালের কাঠগড়ায় পাঁচ আসামি উপস্থিত ছিলেন ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল এই পাঁচ রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতারি পরোয়ানা জারির পর পাঁচজনকেই গ্রেফতার করা হয়।ইসহাক সিকদার ছাড়া অন্য চারজন হলেন- আব্দুল গণি হাওলাদার, আব্দুল আওয়াল ওরফে মৌলভী আওয়াল, আব্দুস সাত্তার প্যাদা সুলাইমান মৃধা আসামিদের বিরুদ্ধে একাত্তরে সংঘটিত হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ ছয় ধরনের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। ওই সময়ে হত্যা ১৭ জনকে ধর্ষণের অভিযোগ রয়েছে। এর মধ্যে এখনও আটজন বীরঙ্গনা জীবিতও রয়েছেন ওই পাঁচজনের বিরুদ্ধে ১৩ অক্টোবর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad