বায়ান্নোর বাংলা ডেস্ক . মারামারির অভিযোগে বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদারের ছেলে ইয়াফি (১৭) সহ ৩ কিশোর সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বক্সিং খেলার রিং বিশিষ্ট বিশেষ ধরনের গ্লোভস উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রতিপক্ষের উপর হামলার জন্য রিং বিশিষ্ট এ গ্লোভস ব্যবহার করে এ কিশোরারা। রোববার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নগরীর নতুন বাজার পুলিশ ফাঁড়ির টিএসআই এদেরকে আটক করে কোতয়ালী থানায় সোপর্দ করে। আটক কৃত অন্য দুই কিশোর হলো, সামিউল ও আমিনুল। এ ঘটনায় আনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনার পর পরই থানা হাজত থেকে বিএনপি নেতার ছেলেকে ছাড়িয়ে নিতে বিভিন্ন মহল থেকে লবিং তদ্বির শুরু করে।
Post Top Ad
মারামারির ঘটনায় বিএনপি নেতা জিয়া শিকদারের ছেলেসহ আটক ৩
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment