অস্থায়ী পশুর হাটে আগ্রহ কম : স্থায়ীও ইজারা নেয়নি কেউ - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

অস্থায়ী পশুর হাটে আগ্রহ কম : স্থায়ীও ইজারা নেয়নি কেউ



বায়ান্নোর বাংলা ডেস্ক .    মাত্র ০৯ দিন পরে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। মুসলমানদের ধর্মীয় উৎসবকে ঘিরে প্রতিবছর বরিশালের বিভিন্ন জায়গায় পশুর হাট গড়ে ওঠে। যেসব হাট থেকে ধর্মপ্রাণ মুসলমানরা পছন্দের পশু ক্রয় করেন কোরবানি দেয়ার জন্য।আর জেলার মধ্যে বেশ ভালোই জমজমাট থাকে নগরের হাটগুলো।তাই বরিশাল নগরে কোরবানি উপলক্ষে স্থায়ী দুটি পশুর হাট ছাড়াও প্রতিবছর -১০টি অস্থায়ী হাট বসতো। কিন্ত বছর অস্থায়ী হাট নিয়ে তেমন কোন আগ্রহ দেখা যায়নি উদ্যোক্তাদের মাঝে। তাই সল্পহাটে পশু কিনতে গিয়ে হয়রানি বা বিরাম্বনার শিকার হতে পারেন নগরবাসী। রোববার (১২ আগষ্ট) পর্যন্ত বরিশাল সিটি কর্পোরেশনে (বিসিসি) মাত্র দুটি অস্থায়ী হাটের আবেদন পড়েছে। যারমধ্যে একটি নগরের থানা কাউন্সিল এলাকার সিএন্ডবি রোড সংলগ্ন অপরটি নগরের ১৪ নম্বর ওয়ার্ডে।অপরদিকে কর্পোরেশন পরিচালিত নগরের বাঘিয়া পোর্ট রোডে অবস্থিত দুটি স্থায়ী পশুর হাটের ইজারাদারও পাওয়া যাচ্ছে না। দুটি স্থায়ী হাটের জন্য বার বার দরপত্র আহবান করা হলেও কেউ তাতে সারা দেয়নি। তাই দুটো নিজস্ব ব্যবস্থাপনা চালাতে হতে পারে কর্তৃপক্ষকে।বিসিসির হাটবাজার শাখার তত্ত্বাবধায়ক মো. নুরুল ইসলাম জানান, বিগত সময়ে অস্থায়ী হাট নিয়ে উদ্যোক্তদের মধ্যে ব্যাপক তোড়জোড় থাকলেও এবার দেখা যাচ্ছে না। পর্যন্ত দুটি অস্থায়ী হাটের জন্য আবেদন পরেছে আর আগামীকালে আরো কিছু পড়তে পারে। অপরদিকে স্থায়ী হাট কেউ ইজারা না নেয়ায় নিজস্ব জনবল দিয়ে স্থায়ী হাট দুটি পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad