ঢাকা-বরিশাল রুটে নভোএয়ারের ফ্লাইট শুরু হবে পহেলা সেপ্টেম্বর - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

ঢাকা-বরিশাল রুটে নভোএয়ারের ফ্লাইট শুরু হবে পহেলা সেপ্টেম্বর



বায়ান্নোর বাংলা ডেস্ক .   

আগামী পহেলা সেপ্টেম্বর থেকে ঢাকা-বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে বেসরকারী বিমান সংস্থা নভোএয়ার। সপ্তাহে চারদিন সোম, বুধ, শুক্র ও শনিবার বরিশাল রুটে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, ঢাকা থেকে বরিশালের সর্বনিন্ম ভাড়া দুই হাজার সাত’শ টাকা নির্ধারণ করা হয়েছে। ফ্লাইটটি ঢাকা থেকে বিকেল সাড়ে তিনটায় যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং বরিশাল থেকে বিকেল চারটা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। সূত্রে আরও জানা গেছে, বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে প্রতিদিন চট্টগ্রাম রুটে ছয়টি, সৈয়দপুর রুটে চারটি, কক্সবাজার রুটে চারটি, যশোর রুটে তিনটি, রাজশাহী রুটে একটি, সিলেট রুটে একটি এবং কলকাতা রুটে একটি করে ফ্লাইট পরিচালনা করছে।

 

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad