বরিশালে নব নির্বাচিত মেয়র সাদিক আবদুল্লাহর ব্যক্তিগত খরচে জেব্রা ক্রসিং ও রোড সাইনের কাজ শুরু - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালে নব নির্বাচিত মেয়র সাদিক আবদুল্লাহর ব্যক্তিগত খরচে জেব্রা ক্রসিং ও রোড সাইনের কাজ শুরু



শামীম আহমেদ .
বরিশাল নগরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ব্যক্তিগত খরচে জেব্রা ক্রসিং এবং রোড সাইন করার উদ্যোগ নিয়েছেন বরিশাল সিটি করর্পোরেশনের নব নির্বাচিত মেয়র সাদিক আবদুল্লাহ। শিক্ষার্থীদের জন্য নিরাপদ সড়ক নিশ্চিতকরণসহ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরাতে ব্যক্তিগতভাবে এই উদ্যোগ নিয়েছেন তিনি। গতকাল রবিবার বেলা সাড়ে ১২টায় বরিশাল নগরের জিলা স্কুলের সামনে জেব্রা ক্রসিংয়ের কাজ শুরুর মাধ্যমে এই উদ্যোগের উদ্বোধন করেন বরিশাল মহানগর লীগের যুগ্ন সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। নিরাপদ সড়কের দাবিতে বরিশালে আন্দোলনরত শিক্ষার্থীরা গত আগস্ট সাদিক আবদুল্লাহর আহ্বানে আন্দোলন ছেড়ে ঘরে ফিরে যাওয়ায় তাদের উপহার হিসেবে এই উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। অনুষ্ঠানিক ভাবে মেয়রের দায়িত্ব নেওয়ার পর গুরুত্বপূর্ণ সড়ক সংলগ্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এবং ব্যস্ততম এলাকায় ফুটওভার ব্রিজ এবং আন্ডারপাস নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি। এদিকে, সাদিক আবদুল্লাহর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এই উদ্যোগের ফলে শিক্ষার্থীদের নিরাপদ সড়কসহ নগরের যান চলাচলে শৃঙ্খলা ফিরে আসবে বলে মনে করেন ট্রাফিক বিভাগের উপ-কমিশনার খাইরুল বাশার। বরিশালের এই উদ্যোগ সারা দেশে অনুকরণীয় হতে পারে বলেও মনে করে বরিশালের ট্রাফিক বিভাগের শীর্ষ কর্মকর্তা খাইরুল বাশার।



No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad