বরিশালে ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালে ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু



শামীম আহমেদ . নিজস্ব প্রতিবেদক: বরিশাল সদর উপজেলায় একটি নতুন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। সময় গুরুতর আহত অবস্থায় নাছির হাওলাদার (৪০) নামে আরেক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের রাঢ়ী মহল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন,চরবাড়িয়া ইউনিয়নের মুকুন্দপট্টি গ্রামের বাসিন্দা হারুন অর রশিদ (৪০) সায়েস্তাবাদ ইউনিয়নের হবিনগর গ্রামের মো. নয়ন হাওলাদারের ছেলে রাকিব (২৫) ঘটনাস্থলে থাকা কাউনিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাছির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সকালে ওই এলাকার মাহতাব হোসেন লিটনের নতুন ভবনের দুই মাস ধরে বন্ধ থাকা সেপটিক ট্যাংকে কাজ করতে প্রথমে হারুন রাকিব নামেন। তাদের সাড়াশব্দ না পেয়ে শ্রমিক নাছির ট্যাংকের ভেতরে নামেন। সময় শ্বাসরোধ হয়ে তারা অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে মুর্মুষ অবস্থায় উদ্ধার করে বরিশাল শের--বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক হারুন রাকিবকে মৃত ঘোষণা করেন। একই তথ্য জানিয়েছেন হাসপাতালের ওয়ার্ডমাস্টার আবুল কালাম আজাদ। গুরুতর আহত নাছির হাসপাতালে চিকিৎসাধীন।


No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad