বায়ান্নোর বাংলা ডেস্ক
. রংপুরের হাজিরহাটে
মন্থনা নামক এলাকায় নৈশকোচের চাপায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন
আরও ৩ জন। (২২/৭/১৮ রোববার) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দু’জনের
পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, নীলফামারীর কিশোরগঞ্জ সিঙ্গেরগাড়ি এলাকার সাজু (৩৫) ও
চান মিয়া (৩৫)।জানা গেছে, ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী হানিফ এন্টারপ্রাইজের একটি নৈশকোচ
ঘটনাস্থলে পৌঁছে নীলফামারীর কিশোরগঞ্জ থেকে রংপুরগামী যাত্রীবোঝাই একটি ইজিবাইককে চাপা
দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন ও হাসপাতালে নেয়ার পর একজন নিহত হন। আহত অবস্থায় আরও তিনজনকে
হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট নওশাদ সাংবাদিকদের
বিষয়টি নিশ্চিত হয়ে জানিয়েছেন ।
No comments:
Post a Comment