বরিশালের সুপারি, রফতানি হচ্ছে বিদেশে - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালের সুপারি, রফতানি হচ্ছে বিদেশে



বায়ান্নোর বাংলা ডেস্ক. বরিশালের রাজাপুর উপজেলার ঐহিত্যবাহি বাগড়ি সাতুরিয়া সহ দক্ষিনাঞ্চলে সুপারি কেনাবেচার হাট জমে উঠেছেএ ছাড়াও বরিশাল বিভাগের বিভিন্ন জেলা উপজেলাসহ লেবুবুনিয়া, বাদুরতলা,নলছিটি,ভোলা,পটুয়াখালী,বরগুনা ও মীরেরহাটে প্রতিদিন বাইরে থেকে ভীড় জমাচ্ছেন শত শত কৃষক এবং পাইকারবিনা খরচে ও পরিচর্যায় উপাদিত এ সুপারি প্রতিদিন কেনা-বেচা চলছে লক্ষ লক্ষ টাকাররাজাপুরের ৬ ইউনিয়নেই এবার সুপারির বাম্পার ফলন হয়েছেস্থানীয় বাজারগুলোতে এ বছর সুপারির দামও ভালোফলন ও দাম ভালো পাওয়ায় খুশি চাষিরারাজাপুরে উপাদিত সুপারি জেলার চাহিদা মিটিয়ে বস্তায় প্যাকিং করে ট্রাকে করে পাঠানো হচ্ছে দেশের নানা প্রান্তে এমনকি রফতানি হচ্ছে বিদেশেওসুপারি কিনতে দূর-দূরান্তের পাইকাররা এখন স্থানীয় বাজারগুলোতে ভিড় জমাচ্ছেনসরেজমিনে রাজাপুরের বাগড়ি, পুটিয়াখালি, বাদুরতলা, লেবুবুনিয়া, গালুয়া ও সাতুরিয়া সুপারি কেনাবেচার হাটে গিয়ে দেখা গেছে, প্রতিদিন এ হাটে জেলা ও জেলার বাইরে থেকে ভিড় জমাচ্ছেন শত শত কৃষক এবং পাইকারবেচাকেনা হচ্ছে লাখ লাখ টাকার সুপারিপাইকাররা এখান থেকে সুপারি কিনে মজুদদারদের কাছে বেশি দামে বিক্রি করে থাকেনএক সময় ফিলিপাইন ও নিকোবর থেকে আমদানিকৃত এশীয় পামগাছ এরিকা কাটচু জাতের এ ফলটি বাংলাদেশের প্রায় সব জেলায় আবাদ হলেও বরিশাল ও খুলনা বিভাগে বেশি জন্মেএকবার এ গাছ লাগালে তেমন কোন পরিচর্যা ছাড়াই ৩০-৩৫বছর ফলন দেয়কৃষকরা জানিয়েছেন, একবার এ গাছ লাগালে তেমন কোনো পরিচর্যা ছাড়াই ৩০-৩৫ বছর ফলন দেয়এতে আয় হয় ধানের চেয়ে তিন-চারগুন বেশিতেমনিভাবে সুপারিও বেশি ফলেতাই এ অঞ্চলের কৃষকরা সুপারি চাষের দিকে বেশি আগ্রহী হয়ে উঠেছেনতা ছাড়া সুপারি বাগানে অনায়াশে লেবু, হলুদসহ বিভিন্ন ফসল চাষ করা যায়রাজাপুর উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর রাজাপুর উপজেলার ৫৪টি গ্রামের ৩০০ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে চাষ করা সুপারির বাগানে বাম্পার ফলন হয়েছেঅনেকে আবার বাড়ির পাশে সুপারি গাছ লাগিয়েও ভালো ফলন পেয়েছেনগত এক যুগের মধ্যে এ বছর সবচেয়ে বেশি ফলন হয়েছে বলে দাবি করছে কৃষি বিভাগবর্তমানে স্থানীয় বাজারগুলোতে সুপারির দামও বেশ ভালো থাকায় সুপারি বাগান মালিকরা বেশ লাভবান হচ্ছেনবাজারগুলোতে স্থানীয় হিসাব মতে প্রতি কুড়ি (২১০টি সুপারিতে এককুড়ি) সুপারির মূল্য ২শথেকে ৩শ৫০ টাকা দামে বিক্রি হচ্ছেস্থানীয় বাজার ও বাগানগুলো থেকে দেশের বিভিন্ন স্থানের পাইকাররা এসে সুপারি কিনে নিচ্ছেনতাদের মাধ্যমে দেশের বিভিন্নস্থানে চলে যাচ্ছে রাজাপুরের সুপারিদক্ষিণাঞ্চলের মধ্যে রাজাপুরের সুপারির সুখ্যাতি থাকায় পাইকারদের হাত ঘুরে বড়জাতের সুপারি দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রফতানি হচ্ছেরাজাপুরের চাড়াখালি এলাকার সুপারির বাগান মালিক কিসমত ফরাজী বলেন, কয়েক বছরের চেয়ে এ বছর ফলন হয়েছে তিনগুনআর সুপারির আকারও হয়েছে অনেক বড়এ বছর আমি লক্ষাধিক টাকার সুপারি বিক্রি করতে পারব বলে আশা করছিএকই গ্রামের রাসেল বেপারী বলেন, আমার দুই একর জমিতে সুপারির বাগান রয়েছেএ বছর বৃষ্টির কারণে সুপারির ফলন ভাল হয়েছেকোনো পোকার আক্রমণও নেইআমি ইতোমধ্যে দুই লাখ টাকার সুপারি বিক্রি করেছিবাগানে আরও সুপারি রয়েছেমীরেরহাট গ্রামের বাসিন্দা মোসলেম আলী বলেন, আমার বাপ দাদার আমলের সুপারির বাগানএ বছরের মত এত ফলন আগে দেখিনিআমাদের বাগানের সুপারি বাজারে বিক্রির জন্য নেয়া লাগে নাপাইকাররা বাগান থেকেই সুপারি কিনে নেনরাজাপুরের বাঘরি বাজারে ভ্যানে করে সুপারি নিয়ে আসা মো. হাসান বলেন, এক ভ্যান সুপারি এক হাজার টাকায় বিক্রি করেছেএগুলো পাইকাররা কিনে ঢাকা, খুলনা ও চট্টগ্রামের বাজারে বিক্রি করেনচট্টগ্রাম থেকে সুপারি কিনতে আসা পাইকার গিয়াস উদ্দিন বলেন, আমরা এখান থেকে সুপারি কিনে ট্রাকযোগে চট্টগ্রাম নিয়ে যাইসেখানে গিয়ে আড়তে সুপারির আকার নির্ধারণ করে বড় সাইজগুলো বিদেশে রফতানির জন্য মজুদ করিঅন্যান্য সুপারিগুলো দেশের বিভিন্ন প্রান্তে চালান করছিরাজাপুর উপজেলা কৃষি কর্মকর্তা রিয়াজ উল্লাহ বাহাদুর বলেন, এ বছর সুপারি চাষের জন্য অনুকূল আবহাওয়া সৃষ্টি হওয়ায় এ অঞ্চলে সুপারির ফলন অত্যাধিক ভালো হয়েছেযা দেখে এলাকার মানুষ সুপারি চাষে আরো উসাহী হবেসুপারি বাগান মালিকরা প্রতি বছরই সুপারি বিক্রি করে লাভবান হচ্ছেনঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শেখ আবুবকর সিদ্দিক জানান, জেলায় চলতি মৌসুমে ৫০০ হেক্টর জমিতে সুপারির আবাদ হয়েছেলাভজনক হওয়ায় এ ফসলটি গ্রামীণ অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad