বরিশালে ৪ দিনেও খোঁজ মিলেনি নিখোঁজ স্কুল ছাত্র হৃদয়ের - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালে ৪ দিনেও খোঁজ মিলেনি নিখোঁজ স্কুল ছাত্র হৃদয়ের



বায়ান্নোর বাংলা ডেস্ক . বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে রওনা দিলেও গত ৪ দিনে বাড়ি ফিরেনি হৃদয়এদিকে স্কুল ছাত্র হৃদয়কে হারিয়ে নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে পথে পথে সন্তানকে খুঁজে ফিরছেন বাবা-মাসূত্র অনুযায়ী বাখেরগঞ্জ উপজেলার গারুলিয়া ইউনিয়ন নিবাসী রণজি হাওলাদারের পুত্র ও গারুলিয়ার বিলকিছ জাহান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেনীর ছাত্র হৃদয় হাওলাদার গত ২৪ অক্টোবর সন্ধায় বাখেরগঞ্জ পৌর সভার ১ নং ওয়ার্ডে অবস্থিত ভগ্নিপতি সুমন কুন্ডুর বাসায় বেড়ানোর শেষে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেয়কিন্তু ৪ দিন অতিবাহিত হয়ে গেলেও আজও ফিরে আসেনি বাড়িতেএদিকে হৃদয় বাড়িতে না আসায় বাবা-মা সহ পরিবারের সদস্যরা নিজেদের আত্মীয় স্বজন ছাড়াও পরিচিত সব স্থানে খোঁজাখুজি করলেও কোন সন্ধান না পেয়ে গত ২৬ অক্টোবর বাখেরগঞ্জ থানায় একটি সাধারন ডায়রি করেনকান্না জড়িত কণ্ঠে হৃদয়ের মা জানান, আমার ছেলে স্কুল,বাড়ি এবং বোনের বাড়ি ছাড়া অন্য কোথাও যায় নাসেই ছেলে আজ ৪ দিন ধরে নিখোঁজতিনি আরো বলেন,আপনারা যেখান থেকে পারেন আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে দিননিখোঁজ হৃদয়ের বাবা রণজি হাওলাদার বলেন,যদি কেহ আমার ছেলের কোন সন্ধান দিতে পারেন তাহলে বাখেরগঞ্জ থানায় অথবা আমার সাথে (০১৭২৭২৬০৬২৬) দয়া করে যোগাযোগ করবেন


No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad