ঢাকা-বরিশাল আকাশ পথে প্রতিদিন যাত্রীসেবা দেবে নভোএয়ার - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

ঢাকা-বরিশাল আকাশ পথে প্রতিদিন যাত্রীসেবা দেবে নভোএয়ার



শামীম আহমেদ .  যাত্রীদের চাহিদার কারণে চারটি রুটে ফ্লাইট বাড়িয়েছে বেসরকারী বিমান সংস্থা নভোএয়ারএরমধ্যে আগামী ২৮ অক্টোবর থেকে বরিশালে প্রতিদিন ফ্লাইট পরিচালনার পাশাপাশি কলকাতা রুটে প্রতিদিন দুটি, কক্সবাজার রুটে পাঁচটি, সিলেট রুটে দুটি করে ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটিনভোএয়ার কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, বর্তমানে নভোএয়ার বরিশাল রুটে সপ্তাহে চারটি, প্রতিদিন কলকাতায় একটি, কক্সবাজারে চারটি, সিলেটে একটি করে ফ্লাইট পরিচালনা করছেএসব রুট ছাড়াও নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, সৈয়দপুর, যশোর ও রাজশাহী রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছেসূত্রে আরও জানা গেছে, নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে একমুখী যাত্রায় চট্টগ্রাম রুটে সর্বনিন্ম দুই হাজর ৫০০ টাকা, কক্সবাজারে তিন হাজর ৯০০ টাকা, সৈয়দপুর দুই হাজর ৭০০ টাকা, যশোর দুই হাজার ৭০০ টাকা, সিলেটে দুই হাজর ৭০০ টাকা, রাজশাহী দুই হাজার ৭০০ টাকা, বরিশাল দুই হাজার ৭০০ টাকা এবং কলকাতায় (দ্বিমুখী) নয় হাজার ৯৯৯ টাকায় যাত্রী পরিবহন করছেএছাড়া ভ্রমণপিপাসুদের জন্য কলকাতা ও কক্সবাজার ভ্রমণে নভোএয়ারের রয়েছে দুই রাত তিনদিনের আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজএরমধ্যে যাত্রীদের চাহিদার কারণে আগামী ২৮ অক্টোবর থেকে সপ্তাহে চারদিনের পরিবর্তে বরিশালে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad