বায়ান্নোর বাংলা ডেস্ক. জেলার গৌরনদী উপজেলার বার্থী
ইউনিয়নের দক্ষিণ রামসিদ্ধি গ্রামে রবিবার দিবাগত গভীর রাতে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের
আঘাতে পান ব্যবসায়ী প্রবীর চন্দ্র পাল (৪২) সহ দুইজন আহত হয়েছে। এসময় ছিনতাইকারীরা পান ব্যবসায়ীর কাছ থেকে নগদ ৩৭ হাজার ৩০০টাকা
ছিনিয়ে নিয়েছে। গুরুতর আহত ব্যবসায়ীকে বরিশাল
শেবাচিম হাসাপাতালে ভর্তি করা হয়েছে। পৌর কাউন্সিল কাজী তৌফিক ইকবাল স্বজল জানান, লাখেরাজ কসবা পান আড়ৎ থেকে পান বিক্রি করে রবিবার
রাতে পান ব্যবসায়ী প্রবীর চন্দ্র পাল নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। পধিমধ্যে সেকান্দার সরদারের বাড়ির সামনে পৌঁছলে পূর্ব থেকে ওৎপেতে থাকা স্থানীয় চিহ্নিত ছিনতাইকারী জাকির হোসেন সরদারসহ তার
৪/৫জন সহযোগিরা প্রবীর চন্দ্রর গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে টাকা ছিনিয়ে নেয়। এসময় তার চিৎকারে স্থানীয় সেকান্দার সরদারের স্ত্রী কোহিনুর বেগম এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত
করা করা হয়। গৌরনদী মডেল থানার এসআই আসাদুজ্জামান
খান জানান, জাকির হোসেন সরদার মাদক বিক্রেতা
ও সেবনকারী। তার বিরুদ্ধে গৌরনদী মডেল থানায়
মাদকদ্রব্য আইনসহ একাধিক মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
No comments:
Post a Comment