বরিশালে বিএনপি’র কালো পতাকা সমাবেশ - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালে বিএনপি’র কালো পতাকা সমাবেশ



মনবীর আলম খান . ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দন্ডিত করার প্রতিবাদে বরিশালে পুলিশের কঠোর বেস্টনীতে কালো পতাকা সমাবেশ অনুষ্ঠিত হয়েছেবরিশাল মহানগর এবং উত্তর ও দক্ষিন জেলা বিএনপির যৌথ উদ্যোগে গতকাল রবিবার সকাল ১১টার দিকে নগরীর সদর রোডের বিএনপির দলীয় কার্যালয় চত্ত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রিয় কমিটির যুগ্ম মহাসচিব সাবেক এমপি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি বিলকিস জাহান শিরিন, দক্ষিন জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন, উত্তর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদ ও সাধারন সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমান, সাবেক এমপি আবুল হোসেন খান, আবুল কালাম শাহিন এছারা অন্যান্যরাবক্তারে‌্য বলেন, সরকার বেগম জিয়া এবং তারেক রহমানকে দন্ডিত করে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র করছেতারা (আওয়ামী লীগ) আবারও একটি এক দলীয় নির্বাচনের পায়তারা করছেগনতান্ত্রিক অধিকার হচ্ছে আমার ভোট আমি দেবো, যাকে খুশী তাকে দেবোকিন্তু আওয়ামী লীগ আমার ভোট আমি দেবো, আপনার ভোটও আমি দেবো নীতি অবলম্বন করেছেজাতীয় ঐক্যের মাধ্যমে আওয়ামী লীগের দুঃশাষনের বিরুদ্ধে সবাইকে জেঁগে ওঠার আহ্বান জানান বক্তারাসমাবেশের সভাপতি মজিবর রহমান সরোয়ার আগামী নির্বাচন পর্যন্ত দলের নেতাকর্মী সহ সকলকে রাজপথে নেমে আসার আহ্বান জানানশুরু থেকে পুরো সমাবেশ সহ আশপাশ ঘিরে রাখে পুলিশএ কারনে পূর্ব নির্ধারিত কর্মসূচী থাকলেও কালো পতাকা মিছিল করতে পারেনি বিএনপিতবে সমাবেশের আগে নগরীর বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড কালো পতাকা মিছিল দলীয় কার্যালয় চত্ত্বরে এসে জড়ো হয়

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad