বায়ান্নোর বাংলা ডেস্ক . বরিশালে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিলসহ
৩ জনকে আটক করেছে
র্যাব ও ডিবি পুলিশ। আটককৃতরা হলো, বরিশালের
গৌরনদী উপজেলার বেকীনগর পালপাড়া এলাকার মৃত সন্তোষ
সান্যালের ছেলে প্রসেনজিৎ সান্যাল (২২), পটুয়াখালী
জেলা সদরের টাউন কালিকাপুর এলাকার কাজী আজাহারের ছেলে কাজী ইলিয়াছ (৩৫) ও যশোরের শর্শা থানার শিবচন্দ্রপুর এলাকার আদিল মোড়লের স্ত্রী ছকিনা বেগম (৫৫)। বৃহষ্পতিবার (৫ জুলাই)
সকালে র্যাব-৮ এর পক্ষ থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদীর বড়কসবা মিশন রোডে অভিযান চালিয়ে প্রসেনজিৎ সান্যালকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৯৬ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব-৮, বরিশাল
সিপিএসসি'র ডিএডি মোহাম্মদ জহিরুল ইসলাম বাদী হয়ে গৌরনদী
থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। অপরদিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পক্ষ থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মুসলিম গোরস্থান রোডে অভিযান চালিয়ে কাজী ইলিয়াছ ও ছকিনা
বেগম কে ১৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক করা হয়।এ ঘটনায় অভিযানের নেতৃত্বপ্রদানকারী এসআই দেলোয়ার কোতয়ালি মডেল থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করেছেন।

No comments:
Post a Comment