বরিশালে বাংলা নিউজের বর্ষপূর্তি পালন। - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালে বাংলা নিউজের বর্ষপূর্তি পালন।



শামীম আহমেদ বরিশাল ব্যুরো .আট বছর পেরিয়ে নবম বছরের পদাপর্ন উপলক্ষে ডজিটাল মিডিয়ার স্বপ্ন সারথি সংবাদ বিনোদন সারাক্ষন শ্লোগান নিয়ে দেশের অনলাইন নিউজ পোর্টাল বাংলা নিউজের বর্ষপূতি পালিত হয়েছে বিভাগীয় শহর বরিশালে। --১৮ আজ সকাল সাড়ে নয়টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত হয়। বরিশাল বাংলা নিউজের বিভাগীয় স্টাপ রিপোর্টার মুসফিক সৌরভের আয়োজনে বর্ষপূতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল () আসনের সংসদ সদস্য বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস(এমপি) এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম,বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি সুপ্রিম কোর্ট বার সদস্য এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদ,বরিশাল রিপোর্টাস ইউনিটি সভাপতি নজরুল বিশ্বাষ, সাধারন সম্পাদক বাপ্পি মজুমদার,বরিশাল টেলিভিশন মিডিয়া এসোসিয়েশন সভাপতি হুমাউন কবীর, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ,সহ-সভাপতি খলিলুর রহমান,বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি কাজল ঘোষ, বরিশাল রিপোটার্স ইউনিটি সাবেক সভাপতি আনিসুর রহমান স্বপন, শুশান্ত ঘোষ। বাংলা নিউজের বর্ষপূতি অনুষ্ঠানে আরো উপস্থি ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের বরিশালের সদস্য সচিব বরিশাল আসন্ন সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ডাঃ মনিষা চক্রবর্তী,জাতীয় পার্টির বিদ্রোহী মেয়র প্রার্থী বসিরুল হক ঝুনু সহ বিভিন্ন গন মাধ্যমের কর্মী আমন্ত্রিত অতিথি বৃন্দ। কেক কেটে বর্ষপূর্তি উৎসবের উদ্বোধনের পূর্বে প্রধান অতিথি সংসদ এ্যাড. তালুকদার মোঃ ইউনুস সহ বিশেষ অতিথিরা সকলেই বাংলা নিউজের দীর্ঘ পথ চলা কামনা করা সহ সকল উন্নয়ন সাধারন মানুষের কথা তুলে আনার আহবান জানান। পরে কেকে বাংলা নিউজের বর্ষপূর্তির উদ্বোধন করেন প্রধান অতিথি। এছাড়া বাংলা নিউজের বর্ষপূতি উপলক্ষে আয়োজন করা হয়েছিল শিশু শ্রেনীদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগীতা। প্রধান অতিথি এ্যাড.তালুকদার মোঃ ইউনুস (এমপি) বিজয়ী চিত্রাংকন প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন বরিশাল রিপোর্টাস ইউনিটির সহ-সভাপতি বরিশাল ৭১ টেলিভিশনের বিভাগীয় প্রধান বিধান সরকার।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad