বরিশাল সিটি নির্বাচনে সরকারকে সহযোগীতা করতে আসিনি এসেছি নির্বাচন করতে------ জাপা মেয়র প্রার্থী তাপস। - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশাল সিটি নির্বাচনে সরকারকে সহযোগীতা করতে আসিনি এসেছি নির্বাচন করতে------ জাপা মেয়র প্রার্থী তাপস।



শামীম আহমেদ বরিশাল ব্যুরো . বরিশাল আসন্ন সিটি কর্পোরেশনের চতুর্থ পরিষদের নির্বাচনে জার্তীয় পাটি (এরসাদ) মনোনিত লাঙ্গলের মেয়র প্রার্থী বিশিষ্ট শিক্ষনুরাগী, শিল্পপতি ইকবাল হোসন তাপস বলেছেন আমি জার্তীয় পাটি এরসাদের আসন্ন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আমরা নির্বাচনে সরকারকে কোন রকম সহযোগীত করতে আসিনি আমরা এসেছি নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে। আমাকে বরিশালবাশী ভোট দিয়ে নির্বাচিত করলে আমি কখনো নগর পিতা বা ভাই হব না। আমি নগরবাশীর সেবক হয়ে বরিশালের সম্মানিত জ্ঞানী গুনিদের সমন্বয়ে বরিশাল শহরকে আধুনিক নান্দনিক শহরে রুপ দেয়ার কাজ করে যাব। এখানে সব বড়দলের প্রার্থী রয়েছে আমার সাথে আরো দুজন মেয়র প্রার্থী রয়েছে এদের ভিতর একজন রাজিৈতক পরিবারের সস্তান তার আত্বিয়-স্বজনরা সরকারে রয়েছে আরো একজন দীর্ঘদিনের মাঠের রাজনৈতিক নেতা। আমাকে বরিশালবাশী ঠিকমত চেনে না জানেনা আমি বরিশালবাশীকে বলব আমাকে একটি বারের জন্য সুযোগ দিয়ে চিনুন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্য়লয়ে মিট দ্যা প্রেস সংবাদ কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাষের সভাপতিত্বে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে জাপা মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপসের সাথে আরো উপস্থিত ছিলেন সিটি নির্বাচনের জাতীয় পাটির সমন্বয়ক জাতীয় পাটি ভাইস চেয়ারম্যান অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল। এসময় আরো উপস্থিত ছিলেন জাপা নেতা নজরুল ইসলাম,ফোরকান তালুকদার,হারুন আর রসিদ,নজরুল ইসলাম হেমায়েত,জাহাঙ্গির হোসেন ফকির সফিউল্লাহ দিপু প্রমুখ। তাপস সাংবাদিকদের আরো বলেন, তিনি বরিশালে নির্বাচিত হলে সিটি কর্পোরেশনের মাধ্যমে নগরীর দারিদ্র পরিবারের মেধাবী সস্তানদের লেখা-পড়ার জন্য একটি সেল গঠন করার মাধ্যমে তাদের সে সদস্যা দূর করা হবে। এছাড়া বরিশালের পুরানো স্বৃর্তি সংরক্ষনের মাধ্যমে বরিশাল শহরের ঐতিহ্য রক্ষা করা সহ বরিশাল শহরকে বাচিয়ে রাখার  কাজ করে যাবেন যাতে বরিশাল শহরটি একটি পর্যটন শহরের রুপ নেয়। ইকবাল হোসেন তাপস আরো বলেন, আমি কোন নেতা হিসাবে আসিনি এসেছি আমি এই শহরের নাগরীক একজন সন্তান হিসাবে নির্বাচন করতে এসেছি নগরবাশী বিগত দিনে অনেক দলে প্রার্থীদের দেখেছে নগরবাশী আমাকে একবার তারা দেখুক। তিনি নির্বাচন নিয়ে আসাবাদ ব্যাক্ত করে বলেন বরিশাল সিটি নির্বাচনে সরকার খুলনা-গাজীপুরের ভূমিকা পালন করবে না। এখানে শতভাগ সুষ্ট নির্বাচন যাতে হয় সেজন্য সরকারের সহযোগীতা কামনা করেন।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad