বিসিসি নির্বাচনে ১০ কাউন্সিলর প্রার্থী স্ব-শিক্ষিত, ১ জন অক্ষরজ্ঞান সম্পন্ন, ৪৪ জন পাশ করেনি এসএসসি - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বিসিসি নির্বাচনে ১০ কাউন্সিলর প্রার্থী স্ব-শিক্ষিত, ১ জন অক্ষরজ্ঞান সম্পন্ন, ৪৪ জন পাশ করেনি এসএসসি



শামীম আহমেদ বরিশাল ব্যুরো . সিটি কর্পোরেশন নির্বাচনে সাধারণ সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়ন পত্র জমা দেয়া প্রার্থীদের মধ্যে ১০ জন হলফ নামায় তাদের শিক্ষাগত যোগ্যতা স্ব-শিক্ষিত জন অক্ষর জ্ঞান সম্পন্ন উল্লেখ করেছেন।বরিশাল সিটি নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের হলফনামা থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।হলফ নামার তথ্যানুযায়ী কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ৫নং ওয়ার্ডের মো: মন্টু, ৭নং ওয়ার্ডের সৈয়দ আকবর, ৮নং ওয়ার্ডের আওয়ামী লীগ প্রার্থী সুরঞ্জিৎ দত্ত লিটু, ১৫নং ওয়ার্ডের লিয়াকত হোসেন খান লাভলু, ২২নং ওয়ার্ডের তানভীর হোসেন রানা, ২৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাকির হোসেন ২৭নং ওয়ার্ডের আলতাফ হোসেন সিকদার হাবুল একই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর নুরুল ইসলাম তাদের হলফ নামায় শিক্ষাগত যোগ্যতা স্ব শিক্ষিত উল্লেখ করেছেন। এছাড়াও ২নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী জোছনা বেগম সংরক্ষিত ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জোহরা স্ব শিক্ষিত বলে হলফ নামা থেকে জানা গেছে।তবে ২নং ওয়ার্ডের  কানন বেগম তার হলফনামায় অক্ষর জ্ঞান সম্পন্ন উল্লেখ করেছেন। এছাড়া ৩৭ জন কাউন্সিলর প্রার্থী উল্লেখ করেছেন ৮ম শ্রেনী পাশ। যারমধ্যে রয়েছেন- ১নং ওয়ার্ডের আউয়াল মোল্লা, ৩নং ওয়ার্ডের শামীম খান, শহিদুল ইসলাম হাওলাদার, মজিবর রহমান মৃধা, হালিমা বেগম সৈয়দ হাবিবুর রহমান ফারুক, ৪নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ইউনুস মিয়া, ৫নং ওয়ার্ডের জিয়াউল হক চিশতি নাদির, আলম বিশ্বাস, ৬নং ওয়ার্ডের আতাউল গনি রফিকুল ইসলাম, ৭নং ওয়ার্ডের শেখ মোঃ আলম, ৮নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সেলিম হাওলাদার, ৯নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হারুন অর রশিদ শামীম রহমান, ১০নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর জয়নাল আবেদিন, ১১নং ওয়ার্ডের মজিবর রহমান মোঃ রাজা, ১৪নং ওয়ার্ডে শাকিল হোসেন পলাশ, ১৬ নং ওয়ার্ডে রুবিনা আক্তার, ১৯ নং ওয়ার্ডে হানিফ চৌধুরী, ২৩নং ওয়ার্ডে এমরান চৌধুরী জামাল, ২৪নং ওয়ার্ডে ফিরোজ আহম্মেদ, ২৫ নং ওয়ার্ডের আবু হানিফ, ২৬নং ওয়ার্ডের মো: হাসান ইমাম, ২৮ নম্বর ওয়ার্ডের মোঃ জাহাঙ্গীর হোসেন। পাশাপাশি সংরক্ষিত কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে মিনু রহমান নুরুন্নাহার বেগম, ২নং ওয়ার্ডের জাহানারা বেগম আলমতাজ বেগম, ৫নং ওয়ার্ডের হোসনেয়ারা বেগম, ৬নং ওয়ার্ডের নাছিমা হান্নান মজিদা বোরহান, ৮নং ওয়ার্ডের রেশমি বেগম,  ৯নং ওয়ার্ডের ডালিম বেগম, আয়শা বেগম ১০ নং ওয়ার্ডে রোজী বেগম ৮ম শ্রেনী পাশ। এরবাহিরে হলফনামায় নবম শ্রেনী পাশ দেখিয়েছেন ১২ নং ওয়ার্ডের কেএম শহিদুল্লাহ ২৫ নং ওয়ার্ডের প্রার্থী ফজলুর রহমান হাওলাদার। অপরদিকে নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শেখ আনোয়ার হোসেন ছালেক সংরক্ষিত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সেলিনা বেগম ৫ম শ্রেনী পাশ করেছেন। এছাড়াও সংরক্ষিত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফাতেমা রহমান চতুর্থ শ্রেনী পাশ করেছেন।এদিকে সংরক্ষিত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কামরুন্নাহার রোজী এসএসসি অকৃতকার্য ৩০ নম্বর সাধারণ ওয়ার্ডের আজাদ হোসেন মোল্লা কালাম মাধ্যমিক পাশের কথা হলফনামায় উল্লেখ করেছেন। এরবাহিরে ২৫ জন কাউন্সিলর এসএসসি পাশ জন দাখিল পাশ করেছেন। পাশাপাশি ২৭ জন এইচএসসি পাশ করেছেন। অপরদিকে জন বিএসসি, জন ডিপ্লোমা, জন এমবি জন মাষ্টার্স পাশ ছাড়া বাকী সকল প্রার্থী বিএ, এমএ, এমকম, বিএসএস, এমএসএস, বিএ-এলএলবি, এমএ-এলএলবি, পাশের কথা হলফনামায় উল্লেখ করেছেন।


No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad