আগামী জাতীয় নির্বাচনের পূর্বে ঘড়ে ঘড়ে আ,লীগের র্দূনীতির কথা তুলে ধরতে হবে---সাবেক এমপি মেজবা উদ্দিন ফরহাদ। - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

আগামী জাতীয় নির্বাচনের পূর্বে ঘড়ে ঘড়ে আ,লীগের র্দূনীতির কথা তুলে ধরতে হবে---সাবেক এমপি মেজবা উদ্দিন ফরহাদ।



শামীম আহমেদ বরিশাল ব্যুরো . বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি বরিশাল উত্তর জেলা বিএনপি সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ঘড়ে ঘড়ে বর্তমান ভোটার বিহীন নির্বাচনের অবৈধ সরকারের দল আওয়ামীলীগের দূর্নীতি লুঠপাটের কথা তুলে ধরার দায়ীত্ব পালন করতে হবে নব নির্বাচিত স্বেচ্ছাসেবক দলকে। এখন থেকে দলের প্রতিটি কর্মসূচি পালন সহ দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির সকল আন্দোলন কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দল অগ্রভূমিকা পালন করার জন্য সকলের প্রতি আহবান জানান। গতকাল বুধবার বেলা দেড়টায় দিকে বরিশাল নগরীর কালীবাড়ি সড়কস্থ সাবেক এমপি মেজবা উদ্দিন ফরহাদের বাস ভবনে মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন ২নং লতা ইউনিয়ন ১৫নং জয়নগর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল নব কমিটির সভাপতি- সম্পাদক সহ দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা মেজবা উদ্দিন ফরহাদকে শুভেচ্ছা সৌজন্য সাক্ষাত করতে  আসা নেতা-কর্মীদের উর্দ্যেেশ তিনি একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন দিপেন,সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মুক্তা,বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু,উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহমুদ খান। এসময় আরো উপস্থিত ছিলেন লতা ইউনিয়নের নব কমিটির সভাপতি জিয়া তালুকদার.সম্পাদক ফরিদ উদ্দিন, জয়নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নব কমিটির সভাপতি শাহে আলম সাধারন সম্পাদক জাকির হোসেন সহ স্বেচ্ছাসেবক দলের নব কমিটির বিভিন্ন সদস্য বৃন্দ। এর পর্বে মেহেন্দিগঞ্জ উপজেলার লতা জয়নগর ইউনিয়নের কয়েকশত নেতা-কমীরা বৈরী আবহাওয়া বৃষ্টি উপেক্ষা করে বরিশালে এসে তাদের সাবেক সংসদ সদস্য উত্তর জেলা বিএনপি সভাপতি মেজবা উদ্দিন ফরহাদকে শুভেচ্ছা জানান।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad