একমাসে তিন হত্যার ঘটনায় আসামী গ্রেফতার ও বিচার দাবীতে
মানববন্ধন
৫২র
বাংলা রিপো©ট . বরিশাল নগরে গত একমাসে স্কুল ছাত্র আবীর রবিদাস,আবু সালেহ ও
গৃহবধু সাথী হত্যাকান্ডের ঘটনায় আসামী গ্রেফতার ও বিচার দাবীতে মানববন্ধন করা
হয়েছে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা কমিটির আয়োজনে আজ বেলা ১১টায়
নগরের সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচী পালন করা হয়। জেলা বাসদের
সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মহিলা
পরিষদ নেত্রী পুষ্প চক্রবর্তী, িশিশু সংগঠক শুভংকর চক্রবর্তী, বরিশাল দলিত পরিষদের
সভাপতি জীবন রবি দাস, জেলা বাসদ সদস্য বদরুদ্দোজা সৈকত, ছাত্র ফ্রন্টের সভাপতি
সন্তু মিত্র, সাধারণ সম্পাদক মুজাম্মেল হক সাগর, শ্রমিক ফ্রন্টের সহ সভাপতি দুলাল
মল্লিক ও সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম প্রমূখ। ৩
সন্তানের মা, আত্মীয়স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর উপস্থিতিতে মানবন্ধনে বক্তরা
বলেন, দিন দিন হত্যা, ধর্ষণ, গুমসহ বিভিন্ন অপরাধ সংগঠিত হচ্ছে। প্রশাসন এসব
অপরাধের কোন সুষ্ঠ সমাধান করতে পারছে না। যার কারণে একের পর এক অপরাধ সংগঠিত
হচ্ছে। গত এক মাসে বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন মেধাবী ছাত্র ও
ছাত্রীর হত্যার সাথে জড়িত সকল খুনিদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি
দিতে হবে। মানববন্ধনের পূর্বে একটি বিক্ষোভ মিছিল নগরের ফকির বাড়ি রোড থেকে বের
করা হয়। যা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে অশ্বিনী কুমার হল চত্ত্বরে এসে শেষ হয়।
উল্লেখ্য ২০১৭ সালের ডিসেম্বরে স্কুল ছাত্র আবীর রবিদাস,আবু সালেহ ও গৃহবধু সাথীর
হত্যাকান্ড সংঘটিত হয় বরিশাল নগরে। এরমধ্যে নগরের ফলপট্টি এলাকার বাসিন্দা এ কে
স্কুলের ৮ম শ্রেনীর ছাত্র আবীর রবিদাসকে ব্যাট দিয়ে পিটিয়ে আহত করা হলে ঘটনার
একদিন পরে ২৩ ডিসেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপরদিকে খোওয়া
যাওয়া মোবাইল ফেরৎ চাওয়ায় ১০ ডিসেম্বর হৃদয় বাহিনী হত্যা করে নূরিয়া স্কুলের
এসএসসি পরীক্ষার্থী আবু সালেহকে। সাবল দিয়ে মাথায় আঘাত করলে তার মৃত্যু ঘটে। ১৬
ডিসেম্বর স্টেডিয়াম কলোনীর বাসিন্দা গৃহবধু সাথীকে স্বামী আরিফ পালোয়ান নির্যাতনের
পর শ্বাস রোধ করে হত্যার পর ঘরের আঁড়ার ঝুলিয়ে রেখে আত্মহত্যার প্রচারনা চালায়।
মামলার পর আরিফ আত্মগোপনে রয়েছে। একজন ব্যাতিত এই হত্যা মামলা ৩টির একজন আসামীও
গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাই মানববন্ধনে বক্তারা অবিলম্বে এই ৩ হত্যাকান্ডের
আসামীদের গ্রেফতার ও
কঠোর বিচারের দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচীর ঘোষনা দেয়া হবে বলে হুশিয়ারী দেন।
No comments:
Post a Comment