ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্যাপক আয়োজন। তোরন ফেস্টুন ব্যানারে ছেঁয়ে গেছে গোটা নগরী - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্যাপক আয়োজন। তোরন ফেস্টুন ব্যানারে ছেঁয়ে গেছে গোটা নগরী



ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্যাপক আয়োজন তোরন ফেস্টুন ব্যানারে ছেঁয়ে গেছে গোটা নগরী





শহিদুল ইসলাম . জানুয়ারী ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী  উপলক্ষে  শহর জুড়ে চলছে সাজ সাজ রব।এ কারনে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে আনন্দের আমেজ। আগামী ৪ই জানুয়ারী ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী। ইতোমধ্যে পুরো শহর ছেঁয়ে গেছে ব্যানার, পোস্টার, ফেস্টুন, বিলবোর্ড আর তোরণে। নগরীর প্রান কেন্দ্রে সদর রোডের প্রায় ১০০ গজের ব্যবধানে তৈরি করা হয়েছে সুসজ্জিত তোরণ। এসব তোরণ, ব্যানার, ফেস্টুন বিলবোর্ডে শোভা পাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান,প্রধানমন্ত্রী শেখ হাসিনা,রব সেরনিয়াবাদ,স্হানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত স্হায়ী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি আই সি টি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় সহ মহানগর আওয়ামীলীগ যুগ্ন সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তাদের ছবির পাশাপাশি জেলা মহানগর ছাত্রলীগের নেতাদের ছবি তাদের পক্ষের স্লোগান তুলে ধরা হয়েছে।প্রতিষ্ঠ বার্ষিকী ঘিরে গত কয়েকদিন ধরে পুরো নগরীতে উৎসবের আমেজ চলছে। বিশেষ করে দলটির জেলা পর্যায়ের ছাএলীগের শীর্ষ নেতারা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্যানার, ফেস্টুন, তোরণ বিলবোর্ড দিয়ে ছেঁয়ে ফেলেছে শহরের গুরুক্ত পুর্ন এলাকা সহ অলিগলি। দৃষ্টিনন্দন এসব সাজসজ্জায় পুরো শহরের চেহারা পাল্টে গেছে। তবে এসব সাজসজ্জায় ছাএ নেতারা তাদের ছবি স্লোগান উপনেতাদের ছবি স্লোগান দিয়েই এসব ফেস্টুন, ব্যানার তোরণ নির্মাণ করেছেন।এদিকে, ৪ঠা জানুয়ারী প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার কথা থাকলে ৫ই জানুয়ারী পালনের সিন্ধান্ত নেয়া হয়েছে।মহানগর ছার্এলীগের অন্যতম নেতা মাইনুল ইসলাম তার ফেইজ বুক ওয়ালে এমনটাই লিখে জানিয়েছেন

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad