বরিশালে স্বর্ণের দোকানে দূধর্ষ চুরি - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালে স্বর্ণের দোকানে দূধর্ষ চুরি



বরিশালে স্বর্ণের দোকানে  দূধর্ষ চুরি
৫২র বাংলা ডেক্স . বরিশাল নগরের নতুনবাজার এলাকায় শরীফ জুয়েলার্স নামের স্বর্ণের একটি দোকানে দূধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে করে ওই দোকানে থাকা ৪০ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ নগদ অর্থ খোয়া গেছে বলে দাবী করেছেন দোকান মালিক। আজ সকাল ১০ টার দিকে দোকান খুলতে গিয়ে চুরির এ দৃশ্য দেখতে পান তিনি। দোকান মালিক মাহাবুব শরীফ জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে তারা দোকান তালাবদ্ধ করে দিয়ে যান। এরপর সকালে দোকান খুলে দেখতে তার দোকানের কোন স্বর্ণালংকার নেই এবং পাশের দেয়াল ভাঙ্গা।  তিনি জানান, চুরির ধরন দেখে ধারনা করা হচ্ছে তার দোকানের সাথে থাকা সিয়াম ট্রেডার্স নামক হলুদ মরিচের দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দূর্বৃত্তরা। এরপর দুই দোকানের মাঝে থাকা দেয়াল ভেঙে স্বর্ণের দোকানে লুটপাট চালায়। অপরদিকে সিয়াম এন্টারপ্রা্ইজের মালিক জগলু জানান, তিনি রাত ১০ টার দিকে দোকান  বন্ধ করে বাড়ি চলে যান। পরে সকালে খবর পেয়ে দোকানে এসে দেখতে পান দোকানের সাটারের তালা ভাঙ্গা। তবে তার দোকানের কিছুই খোয়া যায়নি। স্থানীয়রা বলছে, মধ্যরাতে একটি ট্রাক ওই দোকানের সামনে আড়াআড়িভাবে রাখা ছিলো।অ যার কারনে কিছুই বোঝা যায়নি। এদিকে ওই মার্কেটের অল্প কিছু দূরেই রয়েছে একটি পুলিশ ফাঁড়িও তারা কিছু বুঝতে পারেননি। এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, মালিকের দেয়া তথ্যানুযায়ী প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার খোয়া গেছে। এ ঘটনায় কাউকে আটক করা না হলেও  তারা বিষয়টি খতিয়ে দেখছেন। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থাও গ্রহন করা হবে।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad