বরিশালে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা



বরিশালে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা
৫২র বাংলা ডেক্স . বিএনপির গনতন্ত্র হত্যা দিবসে ছাত্রদলের ঝটিকা বিক্ষোভ মিছিলে হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা । এতে ছাত্রদলের দুই কর্মী গুরুত্বর আহত হয় বলে খবর পাওয়া গেছে।  শুক্রবার বেলা দেড়টার দিকে নগরের সিএন্ডবি রোড সংলগ্ন ফরাজী ওয়ার্কশপের সামনে এই ঘটনা ঘটে।  বিষয়টি নিশ্চিত করে বরিশাল জেলা ছাত্রদল নেতা সোহেল রাঢ়ী জানান, ‘কালো পতাকা মিছিল নিয়ে সিএন্ডবি রোডে ওঠার সাথে সাথেই জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাজ্জাদ সেরনিয়াবাত ও আতিকুল্লাহ মুনিমের নেতৃত্ব ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলের উপর সশস্ত্র হামলা চালায়। এতে জেলা ছাত্রদলের সাজিদুল ইসলাম সাজিদ ও রায়হান নামে দুই কর্মী গুরুত্বর আহত হয়।  তাৎক্ষনিক আহতদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে হামলার আশংকায় সেখান থেকেও চলে যেতে হয়েছে।  ত‌বে বিষয়ে বরিশাল কোতয়ালি মডেল থানা সেকেন্ড অফিসার সত্যরঞ্জন খাসকেল জানান, এরকম কোন ঘটনার খবর তা‌দের জানা‌নেই। এদিকে সকাল ৭টায় নগরের পোর্ট রোডে মহানগর বিএনপি’র সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান ফারুকের নেতৃত্বে এবং সকাল সাড়ে ৯টায় নগরের রূপাতলী শেরে-বাংলা সড়কে মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়ার নেতৃত্বে ঝঁটিকা কালোপতাকা মিছিল অনুষ্ঠিত হয়।  মহানগর বিএনপি’র সভাপতি ও কেন্দ্রিয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার পুলিশ এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের আজকের আচরন আগামী দিনে সব দলের অংশগ্রহনে একটি শান্তিপূর্ন সংসদ নির্বাচন বাঁধাগ্রস্থ করতে পারে বলে আশংকা প্রকাশ ক‌রেছেন। অপরদিকে বিএনপি দলীয় কার্যালয় সংলগ্ন সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে একই সময়ে পূর্ব নির্ধারিত ছাত্রসমাবেশ করে ছাত্রলীগ।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad