বরিশালে যুবদল-সেচ্ছসেবক দলের বিক্ষোভ : পুলিশী বাধা - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালে যুবদল-সেচ্ছসেবক দলের বিক্ষোভ : পুলিশী বাধা



বরিশালে যুবদল-সেচ্ছসেবক দলের বিক্ষোভ : পুলিশী বাধা
৫২র বাংলা ডেক্স . বিএনপি’র চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আদালত থেকে নতুন করে গ্রেফতারী পরোয়ানা জারীর করার প্রতিবাদে বরিশালে যুবদল ও সেচ্ছাসেবক দলের কর্মসূচীতে পুলিশী বাধা দেয়ার অভিযোগ উঠেছে।  বুধবার সকাল ১০টায় মহানগর যুবদল দলীয় কার্যালয়ের সামেন বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। তবে সমাবেশে যোগদিতে নগরের বিভিন্ন এলাকা থেকে আগত মিছিলে বাধা প্রদান করে পুলিশ। মহানগর যুবদলের সাধারন সম্পাদক মাসুদ হাসান মামুন  বলেন, শুরু থেকে পূর্বঘোষিত আজকের কর্মসূচীতে পুলিশী নানানভাবে বাধা দিয়ে আসছিলো। সকালে নগরের সদররোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসতে গেলে নগরের বিভিন্ন জায়গায় তাদের বাধা প্রদান করা হয়।  তারপরও তারা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছেন। দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মহানগর যুবদলের সভাপতি এ্যাড. আকতারুজ্জামান শামীম, সাধারন সম্পাদক মাসুদ হাসান মামুন, সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান রতনসহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অপরদিকে জেলা স্বোচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাহাবুবুর রহমান পিন্টু এবং আমিনুল ইসলাম লিপনের নেতৃত্বে একটি মিছিল নিয়ে কেন্দ্রীয় কর্মসূচি পালন করার জন্য দলীয় কার্যলয়ের দিকে আসলে পুলিশ তাতে বাধা দেয় বলে অভিযোগ উঠেছে। জেলা স্বোচ্ছাসেবক দলের  মাহাবুবুর রহমান পিন্টু  জানান, তারা সদররোড থেকে দলীয় কার্যালয়ের দিকে মিছিল নিয়ে আসলে পুলিশ অশ্বিনী কুমার হলের সামনে বাধা প্রদান করে। পরে বাধা উপেক্ষা করে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করতে চাইলে পুলিশ তাদের নেতা-কর্মীদের হটিয়ে দেয়। এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোঃ আওলাদ হোসেন জানান, পুলিশী বাধার কোন ঘটনা ঘটেনি, তারা তাদের কর্মসূচী নিজেদের মতোই পালন করেছে।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad