বিনামূল্যের
বইয়ে টাকা প্রতিবাদে বরিশালে বিক্ষোভ
৫২র বাংলা ডেক্স . বিনামূল্যের
বইয়ে টাকা প্রতিবাদে বরিশালে বিক্ষোভ বরিশাল সদর
উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের পপুলার মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই পেতে
অতিরিক্ত অর্থদাবীর প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। বৃহস্পতিবার
দুপুরে বিদ্যালয়ের সামনে এই বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। শিক্ষার্থী ও
অভিভাবকদের অংশগ্রহনে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচীতে বক্তারা বলেন, চলতি বছরের নতুন
বই পেতে ভর্তির নাম করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তার ভাই বিদ্যালয় ম্যানেজিং
কমিটির সভাপতি মিলে শ্রেনী ভেদে ১৬৯০ টাকা থেকে ৩৫শ’ টাকা পর্যন্ত জোর পূর্বক আদায়
করছেন। টাকা না দিলে নতুন বছরে ছাত্র-ছাত্রীদের নতুন বই দেওয়া হচ্ছে না। বক্তারা
অভিযোগ বর্তমান মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তারা খাম-খেয়ালী ভাবে বিদ্যালয় পরিচালনা
করছে। কমিটির সভাপতি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ভাই হওয়ায় তারা ইচ্ছে মাফিক সকল
কার্যক্রম পরিচালনা করছে। যার ফলে বিদ্যালয়ের সকল ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের
অভিভাবকদের জিম্মি করা হয়। মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন অভিভাবক মোঃ
মাহফুজ, মোঃ মাসুদ সিকদার, মোঃ বাবুল খাঁন, মোঃ রাশেদ। এ বিষয়ে জানতে পপুলার
মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ উদ্দিনকে একাধিকবার কল করা হলেও তিনি
তা রিসিভ করেননি।
No comments:
Post a Comment