আজ বরিশালে সোয়া ২ কোটি বই পাচ্ছে শিক্ষার্থীরা - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

আজ বরিশালে সোয়া ২ কোটি বই পাচ্ছে শিক্ষার্থীরা



বরিশালে সোয়া ২ কোটি বই পাচ্ছে শিক্ষার্থীরা
৫২র বাংলা রিপো©ট .আজ বছরের প্রথম দিন পহেলা জানুয়ারী সারাদেশে প্রাথমিক-মাধ্যমিক পর্যায়ে নতুন বই পাবে শিক্ষার্থীরা। এরইমধ্যে বই উৎসবকে ঘিরে জেলা থেকে শুরু করে উপজেলা ও স্কুল পর্যায়ে বই সরবরাহ করার কার্যক্রম প্রায় শেষ হয়েছে। নতুন দিনে নতুন বইয়ে উৎসব পালনের সকল প্রস্তুতিও সেরে রেখেছেন সংশ্লিষ্টরা। বরিশালের বিভাগের ৬ জেলায় প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয়ে এবং মাদ্রাসার দাখিল ও ইবতেদায়ীতে ২ কোটি ১৪ লাখ ২২ হাজার ১৯২ টি (কপি/পিস) বইয়ের চাহিদা রয়েছে। বরিশাল বিভাগী শিক্ষা অফিস সূত্রে জানাগেছে, প্রাথমিকে বরিশাল বিভাগে ৬ হাজার ২শত ৩১ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। যার অনুকুলে ৫৬ লক্ষ ৪৮ হাজার ২৯১ টি নতুন পাঠ্যবইয়ের চাহিদা রয়েছে। যারমধ্যে বাংলা ভার্ষনে বরিশাল জেলায় ১৫ লক্ষ ৪৪ হাজার ৮শত, পিরোজপুর জেলায় ৬ লক্ষ ১৯ হাজার ৮ শত, ঝালকাঠিতে ৩ লক্ষ ৫১ হাজার ৪৯৮, বরগুনায় ৬ লক্ষ ২৪ হাজার ৬৬০, পটুয়াখালীতে ১০ লক্ষ ৩৫ হাজার ৪৪১ এবং ভোলায় ১৪ লক্ষ ৭২ হাজার ৯২ পিস বইয়ের চাহিদা রয়েছে। বরিশাল বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের উপ-পরিচালক এস এম ফারুক হোসেন জানান, ইতিমধ্যে বরিশাল বিভাগে ৬জেলার প্রতিটি উপজেলা পর্যায়ে শতভাগ বই গিয়ে পৌছেছে। যে সব বই ইতিমধ্যে বিদ্যালয়গুলো সরবরাহ শুরু করে দিয়েছে। আগামী কাল নতুন বছরের নতুন দিনে সারাদেশের সাথে একযোগে শিক্ষার্থীরা নতুন বই হাতে নিয়ে বইউৎসব পালন করবে। অপরদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল আঞ্চলিক কার্যালয় সূত্রে জানাগেছে, বরিশাল বিভাগে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ১ হাজার ৬৩৯ টি, স্কুল এন্ড কলেজ রয়েছে ৪২ টি, দাখিল ও ইবতেদায়ী মিলিয়ে মোট মাদ্রাসা রয়েছে ১ হাজার ১৭৬ টি। ফলে মোট ২ হাজার ৮ শত ৫৭ টি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুকুলে বরিশাল বিভাগে মোট শিক্ষার্থীর সংখ্যা ৯ লাখ ৪৭ হাজার ৬৬৪ জন। আর এই শিক্ষার্থীদের জন্য মোট ১ কোটি ৫৭ লাখ ৭৩ হাজার ৯০১ কপি বইয়ের চাহিদা রয়েছে। আর এরমধ্যে শুধু বরিশাল জেলায় নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও মাদ্রাসা মিলিয়ে ৬৮৫ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২ লাখ ৭২ হাজার ৩৪৮ শিক্ষার্থীর জন্য ৪২ লক্ষ ৫৬ হাজার ১৪৩ কপি বইয়ের চাহিদা রয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল আঞ্চলিক  কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান জানান, ‍শিক্ষাখাতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বছরের শুরুতে কোমলমতি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক  বিতরণ বর্তমান সরকারের শিক্ষা ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ। ২০১২ সাল থেকে এ কার্যক্রম শুরু হয়ে আজ অব্দি চলমান রয়েছে। বরিশালে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও মাদ্রাসা মিলিয়ে যে বইয়ের চাহিদা রয়েছে তারমধ্যে ৯৮ দশমিক ১২ ভাগ বই স্ব-স্ব স্থানে পৌছে গেছে। বাকী বইও আজদিনের মধ্যে পৌছে যাবে। তবে যে পরিমান বই এসেছে তা দিয়ে বছরের প্রথম দিনে উপস্থিত শিক্ষার্থেীদের হাতে শতভাগ তুলে দেয়া সম্ভব হবে। আশাকরি উৎসবমুখর পরিবেশেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বইউৎসব পালন করবে কোমলমতি শিশুরা। এদিকে সোমবার সকাল ১০টা থেকেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জনপ্রতিনিধি, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ নানা স্তরের কর্মকর্তারা বই উৎসবের অনুষ্ঠানে অংশগ্রহন করেন ।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad