অভিমানে বাবা-ছেলের আত্মহত্যার চেষ্টা : ছেলের মৃত্যু - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

অভিমানে বাবা-ছেলের আত্মহত্যার চেষ্টা : ছেলের মৃত্যু



অভিমানে বাবা-ছেলের আত্মহত্যার চেষ্টা : ছেলের মৃত্যু

৫২র বাংলা ডেক্স . বরিশালের উজিরপুরে অভিমান করে বাবা ছেলে পৃথকভাবে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। এতে ছেলের মৃত্যু হলেও বাবা হাসপাতালে মুমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। বুধবার দুপুরে উজিরপুর পৌর এলাকার সিকদার পাড়ায় এ  ঘটনা ঘেটে। আত্মহননকারী বিপ্লব দাস (৩৫) ওই এলাকার বাসিন্দা আত্মহত্যার চেষ্টাকারী বিমল দাস (৭০) এর ছেলে। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানাগেছে, আজ বেলা ১২ টার দিকে বাড়ির পাশের পলুরঘাট নামক এলাকার একটি বাগানে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তবে বিষয়টি আশপাশের লোকজন দেখে ফেললে তারা তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। এদিকে প্রায় একইসময়ে মৃত বিপ্লব দাসের বাবা ৭০ বছরের বৃদ্ধ বিমল দাস বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। তাকেও উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে বিমল দাসকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, সম্পত্তি নিয়ে স্বজনদের মধ্যে বিরোধ থাকার জ্বের ধরে বাবা ছেলের এ আত্মহত্যা করার ঘটনা।  এতে ছেলের মৃত্যু হলেও বাবা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে সে ও মুমুর্ষ অবস্থায় রয়েছেন বলে জানাগেছে।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad