
নলছিটি থানার ওসি হিসেবে সাখাওয়াত হোসেেনর যোগদান
মনবীর সোহান . ঝালকাঠির নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মোঃ সাখাওয়াত হোসেন যোগদান করেছেন। সোমবার ১ জানুয়ারি ২০১৮ রাত ৯টায় তিনি যোগদান করেন। তিনি ইতিপূর্বে ঢাকা মেট্রো ডিবি, বরিশাল মেট্রো ডিবি, বরিশাল কোতয়ালী এবং বিমান বন্দর থানায় অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। তার নিজ জেলা বরিশালের পিরোজপুরে। উল্লেখ্য নলছিটি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম সুলতান মাহমুদকে ঝালকাঠি কোর্ট পরিদর্শক হিসেবে বদলী করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে নতুন ওসি সাখাওয়াত হোসেন’র কাছে থানার দায়িত্ব অর্পণ করে কর্মস্থল ত্যাগ করেন ওসি সুলতান হোসেন। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম.এম মাহমুদ হাসান নলছিটি থানার ওসির বদলির বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
No comments:
Post a Comment